যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করবেন

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা শনিবার সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।


প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে লগইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে প্রথমে DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD ক্লিক করতে হবে। এ ছাড়া যদি এসএসসির রোল/বোর্ড/বছর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/ YEAR এই অপশনটিতে ক্লিক করতে হবে।

পরে এ পেজে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করলেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

 

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়। এরপরই শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে।

১

৫১তম বিশেষ বিসিএসে আবেদন যেভাবে, ফি ২০৫ টাকা

২

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৩

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৪

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৫

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৬

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৭

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

৮

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১০

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১১

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৩

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

১৪

রাকসু ভোটের আগে আম্মারকে বহিষ্কার, শিবিরের বিরুদ্ধে ফায়দা নেওয়ার অভিযোগ

১৫

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত