খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

আজাদ প্রতিবেদন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করায় দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের একাধিক নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, পরীক্ষাটি আগামী ৯ জানুয়ারি ২০২৬ আয়োজনের একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে দ্রুত চূড়ান্ত তারিখ জানানো হবে।

এ ছাড়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের ৩১ ডিসেম্বরের মৌখিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য তারিখের মৌখিক পরীক্ষা যথারীতি চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৫ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাটি আগে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।

১

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

২

ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার

৩

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

৪

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত, একজন গ্রেপ্তার

৫

শেখ হাসিনার জন্মদিন পালন: আদালত চত্বরে ৩ আওয়ামীপন্থী আইনজীবীকে মারধরের অভিযোগ

৬

অতিরিক্ত আইজিপি ইকবাল নেতৃত্বে যাত্রা শুরু করল ‘সাইবার পুলিশ ইউনিট’

৭

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক: কৃষি সচিব

৮

যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু

৯

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

১০

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

সাংগঠিনক পদেক্ষপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: জামায়াতের আমির

১২

জামালপুরে তিনদিন অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪ জন

১৩

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

১৪

সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

১৫

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত