তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডির কলাবাগানের বাসা থেকে তার মরদেহ মসজিদে নেওয়া হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার সকালে তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে স্বামীর মরদেহ দেখেন দীপু মনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।

স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও অনুমতি পাননি দীপু মনি। আদালতে তাকে হাজির করা হলে তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে আদালতে গিয়ে তার সঙ্গে দেখা করতেন।

 

শু/আজা

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত