মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

 

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে স্থাপনাগুলো অপসারণে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান। তিনি বলেন, সাসেকের চিঠি পাওয়ার পরপরই মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলা পরিষদের প্রাচীরসংলগ্ন ফুটপাতের একাংশে চারটি আমগাছ কেটে আধাপাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্প কমিটি ও দরপত্র ছাড়াই মার্কেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মৌখিকভাবে একটি নির্মাণ কমিটির কথা বললেও এ-সংক্রান্ত কোনো নথিপত্র দেখাতে পারেননি। নির্মাণ কমিটির সভাপতি হিসেবে উপজেলা জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মো. আজিজুল ইসলামের নাম বলা হলেও তিনিও নির্মাণাধীন মার্কেটের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।

ফুটপাত দখল করে মার্কেট নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে সড়ক ও জনপথ অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প কার্যালয় থেকে স্থাপনাগুলো অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

গত ১৮ আগস্ট সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক-৮ ফিরোজ আখতারের স্বাক্ষরিত চিঠিতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

চিঠিতে বলা হয়, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর আওতায় মিঠাপুকুর উপজেলা পরিষদসংলগ্ন কাশিপুর মৌজায় একটি আন্ডারপাস ও সার্ভিস লেন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলেও কাশিপুর মৌজায় থানা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জন্য অধিগ্রহণ করা ১৪ দশমিক ৬৪ একর জমির মধ্যে ০.৬৫৭৫ একর জমি সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া ভূমি মন্ত্রণালয়ে চলমান রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রকল্পের আওতায় সার্ভিস লেন ও ফুটপাত নির্মাণে ওই জমির ০.৫৫৬৪ একর ব্যবহার করা হয়েছে। তবে ফুটপাত ও সীমানাপ্রাচীরের মধ্যবর্তী ০.১০১১ একর জমি অব্যবহৃত ছিল। সম্প্রতি ওই অংশে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়ক নিরাপত্তার স্বার্থে ওই অংশের স্থাপনাগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

মিঠাপুকুর বাজারের ব্যবসায়ী ওয়াজেদ আলী বলেন, মহাসড়কের ফুটপাত দখল করে মার্কেট নির্মাণের কাজ শুরু হওয়ার পর তারা প্রতিবাদ করেন এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। তার দাবি, এর কারণে তারা উপজেলা প্রশাসনের বিরাগভাজন হন।

সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২-এর প্রকল্প ব্যবস্থাপক-৮ ফিরোজ আখতার বলেন, ইউএনও নিজেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার বিরুদ্ধে আদেশ দেওয়ার সুযোগ নেই। সরকারি সংস্থা হিসেবে স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারণের উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, জমিটি এখনও সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন। মহাসড়কের কাজ করার সময় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজটি বাস্তবায়ন করা হয়েছিল। সরকারি স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন।

মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, উপজেলা পরিষদের গেটসংলগ্ন নির্মাণাধীন স্থাপনা অপসারণের বিষয়ে সাসেকের চিঠি পাওয়ার পর মার্কেট নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় স্থাপনা অপসারণের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি কর্মস্থলে যোগ দেওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

শু/আজা

মিয়ানমারের ‘বাঙালি’ দাবি কি রোহিঙ্গা সংকটকে আরও জটিল করছে

রাজপথ থেকে বঙ্গভবন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান নুরুল হক নূরের

মিঠাপুকুরে ফুটপাত দখল করে নির্মাণাধীন মার্কেটের কাজ বন্ধ

রংপুর ও গাইবান্ধায় নতুন জেলা প্রশাসক

কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ১৩

তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত, বনানী কবরস্থানে দাফন

অত্যাবশ্যকীয় ওষুধের নীতিমালা বাতিলের প্রতিবাদ এবি পার্টির

১০

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তনের উদ্যোগ, সংশোধিত বিধানেই হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রাষ্ট্রপতি নির্বাচন শেষে বিএনপিতে নেতৃত্ব পুনর্গঠন, মন্ত্রিসভায় রদবদলের আভাস

১২

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী

১৩

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, ‘আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেয়ার সময় এসেছে’

১৪

কলকাতায় হোটেলে আগুন: ফলস সিলিংয়ের ফাঁক দিয়ে ঘরে ছড়ায় ধোঁয়া, মেঝে ও বাথরুমে পড়ে ছিল লাশ

১৫

আমিরাত লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত