খাল খননে অনিয়মকারীদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন নেওয়া হবে: হুম্মাম

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

খাল খননে অনিয়মকারীদের তদন্ত চলছে। যারা এই টেন্ডার জিতেছে শিগগির তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’র ১২০ জন সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাঙ্গুনিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে যে কাজই হোক না কেন, সবসময় কিছু কাজ হয়তো বাকি রয়ে যায়। এই কাজটা যদি কোনো ধরনের গাফিলতি আমরা খুঁজে পাই, এটা রি-টেন্ডার করা হবে এবং যাদের এক্সপেরিয়েন্স আছে, তাদের টেন্ডার দিয়ে দেওয়া হবে। খাল খননে অনিয়মের তদন্ত চলছে এবং যারা এই টেন্ডার জিতেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’

হুমাম কাদের চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ডেঙ্গু সমস্যাকে যেভাবে করে প্রতিরোধ করার জন্য কার্যক্রম করছেন এবং আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন। আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ সফল হতে পারব। কিন্তু এটার জন্য সবার সাহায্য দরকার হয়।’

খাল খননে অনিয়মকারীদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন নেওয়া হবে: হুম্মাম
যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের
এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ বাক্য পাঠের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। পরে স্বেচ্ছাসেবী সদস্যরা হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং হাসপাতালের চারপাশে বৃক্ষরোপণ করেন। সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ও তার সহধর্মিণী সামাঞ্জার খানের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য।

বিডি ক্লিনের কাজের প্রশংসা করে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সেরা সন্তান এরা। এই সবুজ জার্সি পরা যারা, এরা। ওরা যেভাবে করে আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে, এটার জন্য আমরা সবসময় তাদের কৃতজ্ঞ থাকব।’

খাস জমি দখল ও উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এখানে যেসব সরকারি জায়গা অবৈধভাবে বহু বছর ধরেই দখল হয়ে আছে। এটা আমাদের সরকারের জন্য ক্ষতিকর না, এলাকার মানুষের জন্যও ক্ষতিকর। আমরা এখানে একটা উচ্ছেদ অভিযান চালাব। আর ইনশাআল্লাহ যেটা সরকারের জমি, ওটাকে সরকারকে আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে তিনি জানান, ‘দেশে যতগুলো ৫০ শয্যার হাসপাতাল আছে, সবগুলাকেই এখন চেষ্টা করবে ১০০ শয্যা নিয়ে আসার জন্য। তার সাথে সাথে আমি একটা জিনিস যোগ করে রাখতে চাই- আমরা অলরেডি কিছু প্রাইভেট অর্গানাইজেশনে আলাপ-আলোচনা করেছি, তাদের থেকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কিছু আমরা ফান্ডের ব্যবস্থা করছি।’

উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার দিয়ে শস্যভাণ্ডার গুমাইবিল পর্যন্ত বয়ে চলা কুলকুরমাই খালেও বিডি ক্লিনের সহায়তায় প্রায় ৭০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পরিচ্ছন্ন ও নান্দনিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।

১

ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় লাগাম

২

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা, অবরুদ্ধ ইসলামাবাদ

৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা

৪

তেলের দাম বাড়তেই চড়ল সবজির বাজার, বাড়তি চাল-আটা-ময়দাও

৫

ছয় প্রবাসী নিয়েও মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু ‘ছন্নছাড়া’ বাংলাদেশের

৬

ভিএআর নাটকের পর শেষ মুহূর্তে রায়ানের গোল, তবুও জয়হীন ব্রাজিল

৭

হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

৮

ককটেল বিস্ফোরণ ইস্যুতে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

৯

শাস্তি এখনো নির্ধারিত নয়, সম্ভাবনা পয়েন্ট কর্তন থেকে বহিষ্কার

১০

জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান, যেসব দায়িত্ব পালন করবেন

১১

নাশকতায় নতুন কৌশল, ‘কন্ট্রোল’ দেশের বাইরে

১২

ওয়াল স্ট্রিটে বিনিয়োগের আহ্বান, আলোচনায় শান্তি ও মানবাধিকার

১৩

বাড়ছে অ্যানথ্রাক্সের বিস্তার, হটস্পট সুন্দরগঞ্জ

১৪

বিশ্বকাপে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা বেলিংহাম

১৫

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত