অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্স

বিশ্বের শীর্ষ ৫০০ শহরের তালিকায় নেই বাংলাদেশের কোনো শহর

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১০
 ছবি:

বড় অবকাঠামো কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধিই একটি শহরকে বাসযোগ্য করে তোলে না। প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ, মানসম্মত নাগরিক সেবা, মানবসম্পদ উন্নয়ন, সুশাসন ও টেকসই অর্থনীতি। এসব ক্ষেত্রের দুর্বলতার কারণে বিশ্বের শীর্ষ ৫০০ শহরের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো শহরের। এমনকি দেশের প্রধান শহরগুলোর সামগ্রিক অবস্থানও আগের বছরের তুলনায় পিছিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক অর্থনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের ১ হাজার বড় শহরকে পাঁচটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো—অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসনব্যবস্থা। সূচকে ঢাকা ৪০ দশমিক ৩ স্কোর নিয়ে ৫১৫তম অবস্থানে রয়েছে। অর্থাৎ শীর্ষ ৫০০ শহরের তালিকায় বাংলাদেশের কোনো শহর নেই।

অক্সফোর্ড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, ঢাকার পর বাংলাদেশের শহরগুলোর মধ্যে রাজশাহী ৭৭৯তম, চট্টগ্রাম ৭৬৩তম, খুলনা ৮১১তম, সিলেট ৮৩৪তম, কুমিল্লা ৮৮৩তম, ময়মনসিংহ ৮৯৫তম এবং বগুড়া ৯২৬তম অবস্থানে রয়েছে। অর্থাৎ ১ হাজার শহরের তালিকায় বাংলাদেশের আটটি শহরের মধ্যে একটিও প্রথম ৫০০-তে নেই।

সূচকটির কাঠামো অনুযায়ী, পাঁচটি ক্যাটাগরির প্রতিটিকে ০ থেকে ১০০ স্কেলে মূল্যায়ন করা হয়। অর্থনীতিতে শহরের অর্থনীতির আকার, কাঠামো, প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ সম্ভাবনা; মানবসম্পদে দক্ষতা, শিক্ষা ও শ্রমশক্তি; জীবনযাত্রার মানে নাগরিকদের জীবনমান; পরিবেশে পরিবেশগত পরিস্থিতি; আর শাসনব্যবস্থায় সংশ্লিষ্ট শহরের প্রাতিষ্ঠানিক ও নাগরিক কাঠামো বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ক্যাটাগরি মিলিয়ে শহরের সামগ্রিক অবস্থান নির্ধারণ করা হয়।

ঢাকার সামগ্রিক অবস্থানের পেছনে সবচেয়ে বড় শক্তি অর্থনীতি ও মানবসম্পদ। অর্থনীতির ক্যাটাগরিতে শহরটির অবস্থান ২৮৬তম এবং মানবসম্পদে ১৭৮তম। বিপরীতে পরিবেশ ও শাসনব্যবস্থায় ঢাকার অবস্থান অনেক নিচে। অক্সফোর্ডের তথ্য অনুযায়ী, পরিবেশে ঢাকা ৯৩০তম এবং শাসনব্যবস্থায় ৯৬০তম অবস্থানে রয়েছে। জীবনযাত্রার মানের ক্যাটাগরিতে শহরটির অবস্থান ৬৩৫তম।

অর্থাৎ ঢাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি ও মানবসম্পদের কিছু সূচক তুলনামূলক শক্তিশালী হলেও পরিবেশ, জীবনমান ও শাসনব্যবস্থার দুর্বলতা সামগ্রিক অবস্থানকে নিচে নামিয়েছে। বিশেষ করে জনসংখ্যার ঘনত্ব, বায়ুদূষণ, যানজট, জলাবদ্ধতা, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ঘাটতি রাজধানীর জীবনমানের ওপর দীর্ঘদিন ধরে চাপ তৈরি করছে।

বাংলাদেশের অন্য শহরগুলোর ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা যায়। রাজশাহী ৭৭৯তম অবস্থানে থাকলেও জীবনযাত্রার মানের ক্যাটাগরিতে শহরটির অবস্থান ৫৪২তম। পরিবেশে রাজশাহী ৮৫২তম। সিলেটের সামগ্রিক অবস্থান ৮৩৪তম হলেও পরিবেশ ক্যাটাগরিতে শহরটি বাংলাদেশের শহরগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে; এ ক্যাটাগরিতে এর অবস্থান ৭৩৫তম। অন্যদিকে খুলনার পরিবেশগত অবস্থান ৯৭৪তম।

অর্থনীতির ক্যাটাগরিতে বাংলাদেশের শহরগুলোর মধ্যে ঢাকা স্পষ্টভাবে এগিয়ে। শহরটির অবস্থান ২৮৬তম। এরপর চট্টগ্রাম ৭০২তম এবং ময়মনসিংহ ৭৩৪তম। মানবসম্পদেও ঢাকা এগিয়ে রয়েছে; এ ক্যাটাগরিতে ১৭৮তম অবস্থানের বিপরীতে খুলনা ৫৪১তম ও রাজশাহী ৫৯৯তম।

তবে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ও মানবসম্পদের কিছু অগ্রগতি পরিবেশগত চাপ এবং নাগরিক সেবার ঘাটতি সামাল দিতে পারছে না। নগর বিশেষজ্ঞদের মতে, শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড যত বাড়ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন, গণপরিবহন, পানি, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজ এলাকা বাড়ানো না গেলে মানুষের জীবনমান উন্নত করা কঠিন।

ঢাকার ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপও শহরের নানা সংকটকে তীব্র করছে। কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগের বড় অংশ রাজধানীকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকামুখী হচ্ছেন। এর ফলে আবাসন, পরিবহন, পানি ও নাগরিক সেবার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে অপরিকল্পিত নগর সম্প্রসারণ পরিবেশগত ঝুঁকি বাড়াচ্ছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু নতুন সড়ক, উড়ালসড়ক কিংবা অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই একটি শহর বাসযোগ্য হয়ে ওঠে না। বিদ্যমান অবকাঠামোর কার্যকর ব্যবস্থাপনা, ভূমি ব্যবহারের সঠিক পরিকল্পনা, গণপরিবহন, হাঁটার উপযোগী পথ, উন্মুক্ত স্থান, জলাধার সংরক্ষণ এবং নাগরিক সেবার সমন্বিত উন্নয়ন প্রয়োজন। একই সঙ্গে শহরের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণও জরুরি।

ঢাকার ওপর চাপ কমাতে দেশের অন্যান্য শহর ও অঞ্চলে কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। জেলা ও উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প ও ব্যবসার সুযোগ তৈরি হলে কাজের জন্য রাজধানীমুখী মানুষের প্রবাহ কমানো সম্ভব হতে পারে। এতে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ অন্যান্য শহরের পরিকল্পিত বিকাশের সুযোগও বাড়বে।

অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের সূচকে বিশ্বের শীর্ষ পাঁচ শহর হলো নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকো। প্রতিষ্ঠানটির সূচকে অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও শাসনব্যবস্থার সমন্বিত মূল্যায়নে এসব শহর শীর্ষে রয়েছে।

দক্ষিণ এশিয়ায়ও বাংলাদেশের শহরগুলো তুলনামূলকভাবে নিচে রয়েছে। দিল্লি ২৬৮তম, বেঙ্গালুরু ৩১১তম, মুম্বাই ৩৩০তম, চেন্নাই ৩৮১তম এবং হায়দরাবাদ ৪২১তম অবস্থানে রয়েছে। এসব শহরের তুলনায় ঢাকা ৫১৫তম অবস্থানে রয়েছে।

বাসযোগ্যতার আরেকটি আন্তর্জাতিক সূচকেও ঢাকার অবস্থান উদ্বেগজনক। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকা ১৭১তম অবস্থানে রয়েছে। অর্থাৎ সূচকে ঢাকার নিচে রয়েছে মাত্র দুটি শহর—ত্রিপোলি ও দামেস্ক।

দুটি সূচকের পদ্ধতি ও মূল্যায়নের কাঠামো এক নয়। তবে উভয় ক্ষেত্রেই ঢাকার নিম্ন অবস্থান পরিবেশ, অবকাঠামো, নাগরিক সেবা ও জীবনমানের দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। শহরের অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি পরিবেশ, নাগরিক অধিকার, সুশাসন ও মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নে সমন্বিত পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক নগর সূচকে বাংলাদেশের শহরগুলোর অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করা কঠিন হবে।
 

বিষয়:

Oxford Economics
১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

২

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

৩

আমরা ভারতবিরোধী নই, আধিপত্যবিরোধী: আসিফ মাহমুদ

৪

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদার মতো পুলিশ একাডেমি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই, বিধবাকে বিয়ে করার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

৬

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

৭

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৮

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৯

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

১০

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

১১

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

১২

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

১৩

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

১৪

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১৫

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত