সারাদেশ

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:১০
 ছবি:

রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে এক হাজার ৮১২ কোটি টাকার বেশি ব্যয়ের দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নগরীর অবকাঠামো উন্নয়নে এক হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ টাকা ব্যয় হবে।

প্রকল্প দুটি অনুমোদনের খবরে রংপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিটি করপোরেশন চত্বরে আনন্দ মিছিলের পর নগরীর বিভিন্ন সড়কে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। পরে সিটি করপোরেশন চত্বরে অনুষ্ঠিত কৃতজ্ঞতা সমাবেশে বক্তারা প্রকল্প দুটি অনুমোদনের জন্য সরকারকে ধন্যবাদ জানান। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন প্রকল্প দুটি রংপুরের দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন। প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে এক হাজার ৬০২ কোটি টাকার একটি এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ২১০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর সড়ক যোগাযোগ, অবকাঠামো ও নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রগতি হবে। তিনি বলেন, ‘রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে অনুমোদিত প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুর সিটি করপোরেশনকে আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।’

প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রংপুরের উন্নয়ন ও কল্যাণের প্রতি সরকারের আন্তরিকতার ফল হিসেবে বড় আকারের এসব প্রকল্প অনুমোদন পেয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে নগরীর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে প্রকল্প অনুমোদনের পর বুধবার রাত ৮টার দিকে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে নগরীতে আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সংগঠনগুলোর নেতারা বক্তব্য দেন। এ সময় মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি এবং মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু বক্তব্য দেন। এর আগে নগরীর বেতপট্টি এলাকায় সামাজিক সংগঠন ‘স্বপ্নের রংপুর আর-৩৩’-এর উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

প্রকল্প দুটির অনুমোদনে নগরবাসীর মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলছেন, দীর্ঘদিন ধরে রংপুর মহানগরীর সড়ক, ড্রেনেজ, অবকাঠামো ও নাগরিক সেবার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে। বড় অঙ্কের এ অর্থ পরিকল্পিতভাবে ব্যয় করা গেলে নগরীর যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক, ড্রেনেজ, অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে উন্নয়ন চাহিদা রয়েছে। বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগ কমবে এবং সেবার মান বাড়বে। তিনি বলেন, প্রকল্পের অর্থ যাতে নির্ধারিত খাতে যথাযথভাবে ব্যয় হয় এবং কাজের মান নিশ্চিত করা যায়, সে বিষয়ে নজরদারি থাকা প্রয়োজন। নগরবাসীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে এ বিনিয়োগের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে।

১৮৬৯ সালে রংপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশনে উন্নীত হয় পৌরসভাটি। ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি করপোরেশনের আয়তন প্রায় ২০৫ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, নগরটির জনসংখ্যা সাত লাখের বেশি। রংপুর বিভাগের বিভাগীয় সদর হিসেবে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নগরের অবকাঠামোগত উন্নয়নে অনুমোদিত বড় অঙ্কের প্রকল্প দুটি এখন বাস্তবায়নের অপেক্ষায়।

১

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

২

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৩

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৪

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

৬

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

৭

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

৮

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

৯

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১০

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১১

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

১২

নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড, মইয়া জাল জব্দ

১৩

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

১৪

গুনী অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে চলে গেলেন

১৫

৮৫২ মিটারের মধ্যে ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত