জাতীয়

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১০
 ছবি:

দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প এবং উপজেলা পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী উপজেলা পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকার এবং সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে। 

তবে স্থানীয় সরকার বিভাগের নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। ফলে উপজেলা পর্যায়ে সরকারের অগ্রাধিকারমূলক বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনায় সমস্যা হচ্ছে। বিশেষ করে ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়ার ক্ষেত্রে এ ঘাটতি তৈরি হচ্ছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আইন অনুযায়ী উপজেলা পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণী নিয়মিত ও নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে পাঠাতে বলা হয়েছে। শুধু সভার সিদ্ধান্ত নয়, এতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতির পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে হবে।

অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কাজের রঙিন ছবি পাঠাতে হবে। কোনো প্রকল্প বা কাজ বাস্তবায়নের আগে ও পরের অবস্থার তুলনামূলক ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপজেলা পরিষদের কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনা এবং অগ্রাধিকারমূলক প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১

রংপুর সিটি করপোরেশনে ১,৮১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল

২

পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সংলাপ চায় বাংলাদেশ

৩

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: রাজস্ব বাড়াতে মূল্যস্ফীতির আগুনে ঘি

৪

বিদায়বেলায় মেসিকে ‘আলিঙ্গন’ রোনালদোর

৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

৬

মেসির মতো আবেগঘন বিদায় রোনালদো না পাওয়ায় খারাপ লাগছে লিনেকারের

৭

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের জমজমাট পুনর্মিলনী

৮

আসিয়ান বিপর্যয়ে বাংলাদেশের অবনতি, ব্রাজিলকে টপকে পাঁচে পর্তুগাল

৯

৩৮ রানে অলআউট সিলেট, সেঞ্চুরি তাকরিরের

১০

যেভাবে ‘কাকতালীয় ঘটনায়’ ফাঁস হয়েছিল স্যান্ডপেপারগেট

১১

বাংলাদেশি দাবি করে আসামে ১৮ জনকে আটক করল পুলিশ

১২

নিষেধাজ্ঞার প্রথম রাতেই দশমিনায় তিনজনের কারাদণ্ড, মইয়া জাল জব্দ

১৩

সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

১৪

গুনী অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে চলে গেলেন

১৫

৮৫২ মিটারের মধ্যে ধ্বংসাবশেষ, যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত