হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য করা আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দুপুরে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।হুমায়ুন কবির বলেন, হত্যাকারীকে কখনোই পাসপোর্টের মাধ্যমে ফিরিয়ে আনবে না বাংলাদেশ। পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে।এরআগে, সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।আবেদনটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। তবে দেশে ফিরলে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি হতে পারে। কারণ, বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।ভারতের পলাতক শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। তার সহযোগীরা সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে বাংলাদেশের দিল্লি দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।চিঠিতে বলা হয়, ‘আমাদের মক্কেলের বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন দলিল থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’এছাড়া আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির জন্যও চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দি হয়েছেন, আবার অনেকে ভারতে কিংবা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটে।

১

খামারে মুরগি চুরির অভিযোগে দিনমজুরকে মারধর, পরে হাসপাতালে মৃত্যু

২

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

৩

‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

৪

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

৫

‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন

৬

দেশে এ বছর সোনার দাম কত কমল

৭

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৮

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৯

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১০

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

১১

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১২

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

১৩

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১৫

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }