ধরুন, আপনার বাসায় মেহমান এসেছে। আপনি সিদ্ধান্ত নিলেন অতিথিদের মাংস রান্না করে খাওয়াবেন। কিন্তু হাতে সময় একদমই কম। সাধারণ হাঁড়িতে ডাল বা মাংস সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তাই ভাবলেন, আজ প্রেশার কুকারেই মাংস রান্না করি! রান্নাও দ্রুত হবে, অতিথিসেবাও হয়ে যাবে। কিন্তু কখনো কি ভেবেছেন, একই পানি, একই খাবার আর প্রায় একই তাপ ব্যবহার করেও প্রেশার কুকারে রান্না এত দ্রুত হয় কীভাবে? এর পেছনে কি কোন ম্যাজিক আছে?
আসলে এই রান্না দ্রুত হয়ে যাওয়ার পেছনে রয়েছে তাপমাত্রা ও বায়ুচাপের মজার এক বিজ্ঞান। চলুন, জেনে নেওয়া যাক…
.রান্না করা খাবার খাই কেন.পানি ও বাষ্পকে স্বাভাবিক স্ফুটনাঙ্ক ২১২ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা সম্ভব হয়। একই সঙ্গে এই গরম পানি ও বাষ্প আটকে থাকে খাবারের চারপাশে। ফলে খাবার দ্রুত রান্না হয়।.
প্রেশার কুকারে খাবার দ্রুত রান্না হয় কেন
প্রথমে জানতে হবে, সাধারণ হাঁড়িতে রান্নার সময় আসলে কী ঘটে? চুলায় হাঁড়ি বসালে তার ভেতরের পানি ধীরে ধীরে গরম হয়। একপর্যায়ে পানি ফুটতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস বা ২১২ ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ এই তাপমাত্রায় পৌঁছানোর পর পানি ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। পানি ফুটতে থাকলে বাষ্প হাঁড়ি থেকে বেরিয়ে যায়। ফলে স্বাভাবিক চাপে পানির তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ানো কঠিন। হাঁড়ির ভেতরের খাবারও মূলত এই গরম পানি ও বাষ্পের তাপেই সেদ্ধ হয়।
কিন্তু প্রেশার কুকারের কাজের পদ্ধতি একটু আলাদা। এর ঢাকনা শক্তভাবে আটকে দেওয়া হয়। ফলে রান্নার সময় তৈরি হওয়া বাষ্প সহজে বাইরে বের হতে পারে না। বাষ্প জমতে থাকায় কুকারের ভেতরের চাপ বাড়ে। আর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পানির স্ফুটনাঙ্কও। ফলে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেই ফুটতে শুরু করে না; আরও বেশি তাপমাত্রায় পৌঁছানোর পর ফোটে। এতে কুকারের ভেতরের পানি ও বাষ্প সাধারণ হাঁড়ির তুলনায় বেশি গরম হয়। এই বাড়তি তাপমাত্রার কারণে খাবারও সেদ্ধ হয় বেশ দ্রুত।
যুক্তরাষ্ট্রের এনসি স্টেট ইউনিভার্সিটির খাদ্য নিরাপত্তা গবেষক বেন চ্যাপম্যানের ব্যাখ্যা অনুযায়ী, প্রেশার কুকারে গরম বাতাস ও বাষ্প আটকে থাকে। ফলে পানি ও বাষ্পকে স্বাভাবিক স্ফুটনাঙ্ক ২১২ ডিগ্রি ফারেনহাইটের চেয়ে বেশি তাপমাত্রায় উত্তপ্ত করা সম্ভব হয়। একই সঙ্গে এই গরম পানি ও বাষ্প আটকে থাকে খাবারের চারপাশে। ফলে খাবার দ্রুত রান্না হয়। সহজভাবে বললে, প্রেশার কুকারে শুধু তাপ আটকে থাকে না, বাড়তি চাপের কারণে পানির স্ফুটনাঙ্কও বেড়ে যায়।
.মাইক্রোওয়েভ : রাডার থেকে রান্না.সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপে পানির স্ফুটনাঙ্ক ১০০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই তাপমাত্রায় পৌঁছানোর পর পানি ফুটে বাষ্পে পরিণত হতে থাকে। পানি ফুটতে থাকলে বাষ্প হাঁড়ি থেকে বেরিয়ে যায়।.
পানির স্ফুটনাঙ্কের সঙ্গে চাপের সম্পর্ক
স্কুলে আমরা শিখেছি, পানি ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে। কথাটি ঠিক, তবে সব পরিস্থিতিতে নয়। এটি সমুদ্রপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপের ক্ষেত্রে প্রযোজ্য। বায়ুচাপ বাড়ালে পানির স্ফুটনাঙ্কও বেড়ে যায়। অর্থাৎ পানি ফুটতে শুরু করার জন্য তখন আরও বেশি তাপমাত্রার প্রয়োজন হয়। সাধারণ হাঁড়িতে পানি গরম করলে একসময় ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে ফুটতে শুরু করে। এরপর পানি থেকে বাষ্প তৈরি হয় এবং তা হাঁড়ির খোলা মুখ দিয়ে বেরিয়ে যায়। ফলে স্বাভাবিক বায়ুচাপে পানির তাপমাত্রা সাধারণত ১০০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকে।
এবার হাঁড়ির মুখে একটি ঢাকনা দিয়ে আটকে দেওয়ার কথা ভাবুন। এতে কিছুটা বাষ্প ভেতরে আটকে থাকে। ফলে হাঁড়ির ভেতরের চাপ সামান্য বাড়ে এবং পানির স্ফুটনাঙ্কও কিছুটা বেড়ে যায়। তবে সাধারণ ঢাকনাযুক্ত হাঁড়িতে চাপের এই বৃদ্ধি খুব বেশি নয়। প্রেশার কুকারে ব্যাপারটি ঘটে আরও কার্যকরভাবে। এর ঢাকনা শক্তভাবে আটকানো থাকে। ফলে পানি গরম হয়ে বাষ্প তৈরি করলে সেই বাষ্প সহজে বাইরে বের হতে পারে না।
বাষ্প জমতে থাকায় কুকারের ভেতরের চাপ বাড়ে। চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পানির স্ফুটনাঙ্কও। সাধারণ প্রেশার কুকারে এই তাপমাত্রা উঠতে পারে প্রায় ১১৫-১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ সাধারণ হাঁড়িতে পানি যেখানে ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে, প্রেশার কুকারে সেখানে পানি আরও বেশি তাপমাত্রায় ফুটতে পারে। ফলে খাবারও অনেক বেশি তাপে রান্না হয়। এই বাড়তি তাপমাত্রাই রান্নার সময় কমিয়ে দেয়।
.সূর্যের আলোয় রান্না.বাষ্প জমতে থাকায় কুকারের ভেতরের চাপ বাড়ে। চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পানির স্ফুটনাঙ্কও। সাধারণ প্রেশার কুকারে এই তাপমাত্রা উঠতে পারে প্রায় ১১৫-১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।.
মাংস এত দ্রুত নরম হয় কীভাবে
মাংস শুধু গরম করলেই নরম হয়ে যায় না। এর ভেতরে থাকে বিভিন্ন ধরনের প্রোটিন ও কোলাজেন। কোলাজেন একধরনের প্রোটিন, যা মাংসের পেশি ও সংযোজক কলাকে শক্ত ও দৃঢ় রাখতে সাহায্য করে। দীর্ঘ সময় তাপ পেলে কোলাজেন ভেঙে পরিণত হয় জেলাটিনে। ফলে মাংস নরম হয়ে আসে। এই পরিবর্তনগুলো তাপমাত্রার ওপর নির্ভরশীল। তাপমাত্রা যত বাড়ে, অনেক ক্ষেত্রে রাসায়নিক ও ভৌত পরিবর্তনের গতিও তত বেড়ে যায়। তাই সাধারণ হাঁড়ির তুলনায় প্রেশার কুকারের বেশি তাপমাত্রায় মাংস দ্রুত নরম হয়।
ধরা যাক, ১ কেজি মাংস দিয়ে স্ট্যু রান্না করবেন। এখানে বলে রাখি, স্ট্যু রান্না মানে হলো কম আঁচে, ঢাকনা দিয়ে, অল্প বা মাঝারি পরিমাণ তরল (যেমন: পানি, স্টক বা সস) ব্যবহার করে দীর্ঘ সময় ধরে মাংস ও সবজি সেদ্ধ করে রান্না করার একটি পদ্ধতি। সাধারণ হাঁড়িতে অল্প আঁচে রান্না করতে সময় লাগতে পারে আনুমানিক ১২০ মিনিট। ঢাকনাযুক্ত সাধারণ পাত্রে সময় কিছুটা কমে প্রায় ১০০ থেকে ১১০ মিনিট হতে পারে।
.অন্যদিকে প্রেশার কুকারে একই ধরনের মাংস রান্না হতে লাগতে পারে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট। অর্থাৎ রান্নার সময় প্রায় দুই থেকে তিন গুণ পর্যন্ত কমে আসতে পারে। অবশ্য মাংসের ধরন, টুকরার আকার, পানির পরিমাণ ও কুকারের চাপের ওপর প্রকৃত সময় নির্ভর করে। ডাল রান্নার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যায়। সাধারণ পাত্রে যে মসুর ডাল রান্না হতে প্রায় এক ঘণ্টা লাগতে পারে, প্রেশার কুকারে তা প্রায় ১৫ মিনিটেই সেদ্ধ হয়ে যায়। কারণ, বেশি তাপমাত্রায় ডালের কোষের গঠন ও অন্যান্য উপাদানের পরিবর্তন দ্রুত ঘটে।
.মানুষ কেন মাংস খেতে এত পছন্দ করে.ন্যাটালি সিমোর মতে, কাঁচা মাংস বা মুরগির মাংসের মতো খাবার রান্নার সময় দীর্ঘক্ষণ এমন তাপমাত্রায় রাখা উচিত নয়, যেখানে রোগজীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে।.
প্রেশার কুকারে কি ফ্রিজে রাখা খাবার রান্না করা যায়
ফ্রিজ থেকে বের করা মাংস বা মুরগির মাংস সরাসরি রান্না করা যাবে কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। বিশেষ করে খাবারটি যদি পুরোপুরি হিমায়িত থাকে, তাহলে সেটি নিরাপদে রান্না হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। সঠিকভাবে রান্না করলে প্রেশার কুকারে হিমায়িত খাবারও নিরাপদে রান্না করা সম্ভব। এর পেছনেও রয়েছে তাপমাত্রার বিজ্ঞান।
যুক্তরাষ্ট্রের এনসি স্টেট ইউনিভার্সিটির খাদ্য নিরাপত্তা সম্প্রসারণ সহযোগী ন্যাটালি সিমোর এ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, কাঁচা মাংস বা মুরগির মাংসের মতো খাবার রান্নার সময় দীর্ঘক্ষণ এমন তাপমাত্রায় রাখা উচিত নয়, যেখানে রোগজীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। খাদ্যনিরাপত্তার ভাষায় এই তাপমাত্রার সীমাকে বলা হয় ‘বিপজ্জনক তাপমাত্রার পরিসর’। সাধারণত ৪১-১৩৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৫ থেকে ৫৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে এই পরিসর হিসেবে ধরা হয়। এ তাপমাত্রায় অনেক রোগজীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে।
কিছু জীবাণু আবার খাবারে এমন বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে, যা পরে যথেষ্ট তাপ প্রয়োগ করে জীবাণুগুলো মেরে ফেললেও নষ্ট নাও হতে পারে। অর্থাৎ খাবারে একবার এ ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হলে শুধু জীবাণু মেরে ফেললেই খাবার নিরাপদ হয়ে যায় না। সিমোরের মতে, স্লো কুকার বা সাধারণ ওভেনে হিমায়িত খাবার রান্না করতে গেলে খাবারের ভেতরের অংশ দীর্ঘ সময় ধরে এই বিপজ্জনক তাপমাত্রার পরিসরে থাকতে পারে। ফলে খাবার নিরাপদভাবে রান্না করা কঠিন হয়ে পড়ে।
.অন্য প্রাণীদের মতো আমরা কাঁচা মাংস খেতে পারি না কেন.সাধারণত ৪১-১৩৫ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৫ থেকে ৫৭.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে এই পরিসর হিসেবে ধরা হয়। এ তাপমাত্রায় অনেক রোগজীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে।.
প্রেশার কুকারে রান্না করা কেন সহজ
আপনার খাবারের তালিকায় যদি ডাল, শিম, গোটা শস্য কিংবা বিভিন্ন সবজি থাকে, তাহলে রান্নার পেছনে বেশ সময় দিতে হয়। কারণ, এসব খাবার ঠিকমতো সেদ্ধ করতে অনেক সময় প্রয়োজন। তবে প্রেশার কুকার ব্যবহার করলে রান্নার এই ঝামেলা অনেকটাই কমে যায়। প্রেশার কুকারে রান্না করলে শুধু সময়ই বাঁচে না, খাবারের স্বাদ ও গঠনও ভালো থাকে। বিশেষ করে উদ্ভিদভিত্তিক খাবার, যেমন শিম, ডাল, শস্য ও সবজি রান্নার জন্য এটি বেশ কার্যকর। তাহলে জেনে নেওয়া যাক, প্রেশার কুকারে রান্না করা কেন সহজ ও সুবিধাজনক।
১. খাবারের স্বাদ ও গন্ধ অটুট থাকে
সাধারণ হাঁড়িতে রান্না করার সময় পানি ফুটে বাষ্প হয়ে বাইরে বেরিয়ে যায়। এই বাষ্পের সঙ্গে খাবারের কিছু সুগন্ধি উপাদানও বেরিয়ে যেতে পারে। ফলে রান্নার সময় খাবারের স্বাদ ও গন্ধের কিছুটা পরিবর্তন ঘটে। প্রেশার কুকারে বিষয়টি ভিন্ন। এর ঢাকনা শক্তভাবে আটকানো থাকে বলে ভেতরের বাষ্প সহজে বের হতে পারে না। ফলে খাবারের আর্দ্রতা ও অনেক সুগন্ধি উপাদান পাত্রের ভেতরেই থেকে যায়। পাশাপাশি বেশি চাপে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ায় খাবার সাধারণ হাঁড়ির তুলনায় বেশি তাপমাত্রায় রান্না হয়। এতে খাবারের বিভিন্ন উপাদানের পরিবর্তন দ্রুত ঘটে।
.রান্না ছাড়াই ভাত.প্রেশার কুকারে রান্না করলে শুধু সময়ই বাঁচে না, খাবারের স্বাদ ও গঠনও ভালো থাকে। বিশেষ করে উদ্ভিদভিত্তিক খাবার, যেমন শিম, ডাল, শস্য ও সবজি রান্নার জন্য এটি বেশ কার্যকর।.
২. কম সময়ে শিম ও ডাল রান্না করা যায়
শিম, ছোলা, মটর কিংবা বিভিন্ন ধরনের ডাল রান্না করতে অনেক সময় লাগে। বিশেষ করে শুকনো শিম রান্নার আগে কয়েক ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হয়। এরপর সেদ্ধ করতেও বেশ সময় প্রয়োজন। এ কারণে অনেকে শুকনো শিমের বদলে বাজারের টিনজাত শিম কিনে থাকেন। প্রেশার কুকার এই সমস্যার সহজ সমাধান দিতে পারে। আগে থেকে ভিজিয়ে রাখা শিম সাধারণত চুলায় রান্না করতে প্রায় এক ঘণ্টা লাগলেও প্রেশার কুকারে মাত্র ৬ থেকে ১২ মিনিটেই সেদ্ধ করা সম্ভব।
ধরা যাক, এক কাপ আগে থেকে ভিজিয়ে রাখা কালো শিম, পিন্টো শিম, কিডনি বিনস কিংবা সাদা শিম রান্না করবেন। এ জন্য প্রেশার কুকারে আধা থেকে পৌনে এক কাপ পানি বা ঝোলের সঙ্গে শিমগুলো মিশিয়ে নিতে পারেন। এরপর প্রায় ৮ মিনিট উচ্চচাপে রান্না করলেই শিম সেদ্ধ হয়ে যেতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় লাগতে পারে প্রায় ২৫ মিনিট। ডালের ক্ষেত্রে সময় আরও কম। লাল মসুর ডাল রান্না করতে মাত্র ৪ মিনিট এবং সবুজ, ফ্রেঞ্চ বা কালো মসুর ডাল রান্না করতে প্রায় ৬ থেকে ৮ মিনিট সময় লাগে। এসব ডাল রান্নার আগে ভিজিয়ে রাখারও প্রয়োজন হয় না।
.মাইক্রোওয়েভ ওভেনে ডিম সেদ্ধ করা কি ক্ষতিকর.প্রেশার কুকার এই সমস্যার সহজ সমাধান দিতে পারে। আগে থেকে ভিজিয়ে রাখা শিম সাধারণত চুলায় রান্না করতে প্রায় এক ঘণ্টা লাগলেও প্রেশার কুকারে মাত্র ৬ থেকে ১২ মিনিটেই সেদ্ধ করা সম্ভব।.
৩. অর্ধেক সময়েই রান্না করা যায়
ভাত, গম, বার্লি, ওটস কিংবা অন্যান্য গোটা শস্য রান্না করতে অনেক সময় লাগে। বিশেষ করে ব্রাউন রাইস বা বাদামি চাল সাধারণ সাদা চালের তুলনায় বেশি সময় নিয়ে সেদ্ধ হয়। কারণ, এর বাইরের স্তরে থাকা আঁশযুক্ত আবরণ রান্নার সময় পানির প্রবেশে কিছুটা বাধা দেয়। প্রেশার কুকারে বেশি তাপমাত্রা ও বাষ্পের কারণে শস্যের ভেতরে পানি দ্রুত প্রবেশ করতে পারে। ফলে শস্যের দানা দ্রুত নরম হয়। সাধারণ চুলায় রান্নার তুলনায় অনেক ক্ষেত্রে প্রায় অর্ধেক সময়েই গোটা শস্য রান্না করা সম্ভব।
উদাহরণ হিসেবে বলা যায়, প্রেশার কুকারে ব্রাউন রাইস রান্না করতে প্রায় ২২ মিনিট লাগে। তবে রান্নার সময়ের পাশাপাশি কুকারে চাপ তৈরি হতে এবং রান্না শেষে চাপ কমতেও কিছুটা সময় প্রয়োজন হয়। চালের ধরন ও পরিমাণ অনুযায়ী সময়ের পরিবর্তন হতে পারে। প্রেশার কুকারে শস্যের আর্দ্রতাও ভালোভাবে ধরে রাখা যায়। ফলে ঠিকমতো রান্না করলে শস্যের দানা নরম হয় এবং খাবারের স্বাদও ভালো থাকে।
.ওভেন আবিষ্কারের গল্প.বিশেষ করে ব্রাউন রাইস বা বাদামি চাল সাধারণ সাদা চালের তুলনায় বেশি সময় নিয়ে সেদ্ধ হয়। কারণ, এর বাইরের স্তরে থাকা আঁশযুক্ত আবরণ রান্নার সময় পানির প্রবেশে কিছুটা বাধা দেয়।.
৪. কয়েক মিনিটেই সবজি রান্না করা যায়
সাধারণত সবজি রান্না করতে খুব বেশি সময় লাগে না। তবে সবজির ধরন ও আকার অনুযায়ী রান্নার সময়ের পার্থক্য রয়েছে। যেমন, ব্রকলি রান্না করতে প্রায় ১ মিনিট, গাজর ২ মিনিট এবং ছোট ছোট টুকরো করে কাটা আলু সেদ্ধ করতে প্রায় ৩ মিনিটই যথেষ্ট হতে পারে। এ ক্ষেত্রে কুকারে চাপ তৈরি হওয়ার পর থেকে রান্নার সময় হিসাব করতে হবে। আলু ও মিষ্টি আলু পুরো অবস্থায় রান্না করতে চাইলে কুকারের ভেতরে একটি র্যাকের ওপর রেখে নিচে প্রায় এক কাপ পানি দেওয়া যায়। আলুর আকার অনুযায়ী ১০ থেকে ১৪ মিনিটে এগুলো সেদ্ধ হতে পারে। একইভাবে শীতকালীন স্কোয়াশ বা কুমড়াজাতীয় সবজিও আকারভেদে প্রায় ১০ থেকে ১৫ মিনিটে রান্না করা সম্ভব।
.মাইক্রোওয়েভ ওভেনে ধাতব পাত্রে খাবার গরম করা যায় না কেন.বিভিন্ন শিম, সবজি ও মসলা দিয়ে তৈরি ঘন চিলিও প্রেশার কুকারে প্রায় ১০ মিনিটে রান্না করা সম্ভব। এতে আলাদা করে প্রতিটি উপাদান রান্না করার প্রয়োজন হয় না।.
৫. সহজেই তৈরি করা যায় স্যুপ, স্ট্যু ও নানা পদের খাবার
শুধু ডাল, শস্য কিংবা সবজি নয়, প্রেশার কুকারে স্যুপ, স্ট্যু ও বিভিন্ন মিশ্র খাবারও দ্রুত তৈরি করা যায়। সাধারণত এসব খাবার রান্না করতে একাধিক উপাদান একসঙ্গে দীর্ঘ সময় ধরে সেদ্ধ করতে হয়। কিন্তু প্রেশার কুকারে উচ্চ তাপমাত্রা ও বাষ্পের সাহায্যে উপাদানগুলো দ্রুত নরম হয়ে আসে।যেমন, লাল চাল ও ডাল একসঙ্গে রান্না করতে প্রায় ১০ মিনিট সময় লাগতে পারে। আবার বিভিন্ন শিম, সবজি ও মসলা দিয়ে তৈরি ঘন চিলিও প্রেশার কুকারে প্রায় ১০ মিনিটে রান্না করা সম্ভব। এতে আলাদা করে প্রতিটি উপাদান রান্না করার প্রয়োজন হয় না।
.রান্নাঘরের ব্লেন্ডার থেকে জীবনের রহস্য.প্রেশার কুকারে উচ্চ তাপমাত্রা ও বাষ্পের সাহায্যে উপাদানগুলো দ্রুত নরম হয়ে আসে।যেমন, লাল চাল ও ডাল একসঙ্গে রান্না করতে প্রায় ১০ মিনিট সময় লাগতে পারে।.
প্রেশার কুকার ব্যবহার করা কি বিপজ্জনক
প্রেশার কুকারের নাম শুনে অনেকের মনেই বিস্ফোরণের ভয় তৈরি হতে পারে। কারণ, এর ভেতরে উচ্চচাপে গরম পানি ও বাষ্প জমা থাকে। কিন্তু তাই বলে আধুনিক প্রেশার কুকার ব্যবহার করা বিপজ্জনক, এমনটা নয়। বরং এগুলোতে দুর্ঘটনা এড়ানোর জন্য একাধিক নিরাপত্তাব্যবস্থা থাকে। কুকারের ভেতরে বাষ্প জমতে থাকলে চাপও বাড়তে থাকে। এই চাপ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হতে পারে। এ জন্য আধুনিক প্রেশার কুকারে থাকে সেফটি ভালভ। কুকারের ভেতরের চাপ নির্দিষ্ট সীমায় পৌঁছালে এই ভালভ দিয়ে অতিরিক্ত বাষ্প বেরিয়ে যায়। চাপ কমে এলে ভালভটি আবার বন্ধ হয়ে যায়।
.বেন চ্যাপম্যানের মতে, অধিকাংশ আধুনিক প্রেশার কুকারেই এমন নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এ ছাড়া এগুলোতে থাকে বাষ্প বের করার জন্য আলাদা রিলিজ ভালভ। রান্না শেষ হলে এই ভালভের সাহায্যে ভেতরের অতিরিক্ত বাষ্প বের করে দেওয়া যায়। এরপর চাপ সম্পূর্ণ কমে গেলে ঢাকনা খোলা নিরাপদ। এটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, ভেতরে চাপ থাকা অবস্থায় জোর করে ঢাকনা খুলতে গেলে গরম বাষ্প বেরিয়ে এসে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই ঢাকনা খোলার আগে কুকারের ভেতরের চাপ সম্পূর্ণ কমেছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। বাষ্প বের করার সময় হাত ও মুখ কুকার থেকে দূরে রাখাও ভালো।
.জ্বর বা পানিশূন্যতায় ইলেকট্রোলাইট পান করা কি জরুরি.কুকারের ভেতরে বাষ্প জমতে থাকলে চাপও বাড়তে থাকে। এই চাপ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হতে পারে। এ জন্য আধুনিক প্রেশার কুকারে থাকে সেফটি ভালভ।.
প্রেশার কুকার ও প্রেশার ক্যানার কি একই
প্রেশার কুকার আর প্রেশার ক্যানার দেখতে অনেকটা একই রকম হতে পারে। দুটিতেই বাষ্পের চাপ ব্যবহার করে তাপমাত্রা বাড়ানো হয়। তবে এদের কাজের উদ্দেশ্য এক নয়। প্রেশার কুকার মূলত খাবার দ্রুত রান্না করার জন্য তৈরি। অন্যদিকে, প্রেশার ক্যানার ব্যবহার করা হয় দীর্ঘদিন খাবার সংরক্ষণের জন্য কৌটাজাত করতে। বিশেষ করে কম অম্লীয় খাবার, যেমন শাকসবজি ও মাংস সংরক্ষণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। এর কারণ, কিছু ব্যাকটেরিয়ার স্পোর সাধারণ তাপমাত্রায় সহজে নষ্ট হয় না। এর মধ্যে রয়েছে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম(Clostridium botulinum) নামের ব্যাকটেরিয়ার স্পোর।
এই ব্যাকটেরিয়া থেকে তৈরি বিষাক্ত পদার্থের কারণে বটুলিজম নামের মারাত্মক খাদ্যবাহিত অসুস্থতা হতে পারে। বটুলিজম নামের মারাত্মক খাদ্যবাহিত বলতে বোঝায় দূষিত খাবার খাওয়ার ফলে সৃষ্ট এক ধরণের প্রাণঘাতী বিষক্রিয়া, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে শরীরের পেশি পক্ষাঘাতগ্রস্ত বা অবশ করে দেয়। এই স্পোর নিষ্ক্রিয় করতে প্রেশার ক্যানারকে নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাতে হয় এবং প্রয়োজনীয় সময় ধরে সেই তাপমাত্রা বজায় রাখতে হয়। সাধারণত এর জন্য প্রায় ২৪০ ডিগ্রি ফারেনহাইট বা ১১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়।
.দুর্ঘটনাক্রমে আবিষ্কার হওয়া যে ৭টি জিনিস আমাদের প্রতিদিন কাজে লাগে.বটুলিজম নামের মারাত্মক খাদ্যবাহিত বলতে বোঝায় দূষিত খাবার খাওয়ার ফলে সৃষ্ট এক ধরণের প্রাণঘাতী বিষক্রিয়া, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে শরীরের পেশি পক্ষাঘাতগ্রস্ত বা অবশ করে দেয়।.
বেন চ্যাপম্যানের ব্যাখ্যা অনুযায়ী, সাধারণ প্রেশার কুকারে তাপমাত্রা সব সময় এই মাত্রায় পৌঁছায় না। আবার ইলেকট্রিক প্রেশার কুকার বা ইনস্ট্যান্ট পট নির্দিষ্ট চক্রে কাজ করে। ফলে রান্নার সময় এর ভেতরের তাপমাত্রা ওঠানামা করতে পারে। তাই প্রয়োজনীয় তাপমাত্রা ও সময় নিশ্চিত করা যায় না। এ কারণে প্রেশার কুকার দিয়ে খাবার দ্রুত রান্না করা গেলেও, সেটিকে প্রেশার ক্যানারের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।