শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান। সেমিনারের শিরোনাম ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’।

.

বর্তমান চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজন বিবেচনা না করে কোনো বিভাগ খোলা উচিত নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা ও কর্মসংস্থানের সুযোগ বিবেচনায় নিতে হবে। কেবল বিভাগ খোলার জন্য খুললে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না; বরং উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির প্রতিষ্ঠানে পরিণত হবে।

এহছানুল হক মিলন বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না...শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।’

বিশ্ববিদ্যালয়গুলোকে এমন বিষয়ে শিক্ষার্থী তৈরি করতে হবে, যাতে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ রয়েছে—এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।

.

বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু নতুন বিভাগ খোলার দিকে মনোযোগী না হয়ে বিদ্যমান বিভাগগুলোর মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিতে হবে বলে উল্লেখ করেন এহছানুল হক মিলন।

যেসব বিভাগের বাস্তবে প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বর্তমান শ্রমবাজারে যেসব বিষয়ের চাহিদা নেই, সেসব বিষয়ে নতুন বিভাগ খোলার অনুমতি দেওয়া উচিত নয়। এ জন্য ইউজিসিকে সতর্ক থাকতে হবে।

.

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিদ্যমান শিক্ষকসংকটের বিষয়টি তুলে ধরেন এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়—সব পর্যায়েই শিক্ষকের ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।

১

দেশে এ বছর সোনার দাম কত কমল

২

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৩

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৪

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৫

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

৬

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৭

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

৮

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৯

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১১

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

১২

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৩

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

১৪

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

১৫

আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }