বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

পাবনার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) গতকাল রাতে প্রত্যাহার। নতুন ওসি দায়িত্ব নিয়েছেন।

.

পাবনার বেড়া পৌর এলাকার পরিস্থিতি আজও থমথমে। আজ রোববারও সকাল থেকে বেড়া পৌরসভার কিছু এলাকায় ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌরসভার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগের নেতা–কর্মীরা জড়ো হয়েছেন। অন্যদিকে হাতিগাড়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা জড়ো হয়েছেন।

সম্ভপুর, পায়না মহল্লা এবং হাতিগাড়া এলাকা পাশাপাশি। দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ–সহিংসতা এড়াতে দুই পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে পৌরসভার ডাকবাংলা বাজারের বেশির ভাগ দোকান বন্ধ রয়েছে। তবে বেড়া পৌর বাজারে কিছু দোকানপাট খুলেছে। আতঙ্কের কারণে বাজারে মানুষের আনাগোনা কম।

.

রাতে ওসি প্রত্যাহার

ক্ষমতাসীন বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে গত তিন দিনে দফায়–দফায় সংঘর্ষের পর গতকাল রাতে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে রাজশাহী রিজার্ভ রেঞ্জে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে।

বেড়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন পাবনা সদর সার্কেলের পরিদর্শক গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।

.

আজ বেলা সাড়ে ১১টার দিকে নতুন ওসি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। কিছু কিছু এলাকায় লোকজন জড়ো হলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করি, পরিস্থিতির আর অবনতি হবে না।’

.

বৃহস্পতিবার থেকে সংঘর্ষ–উত্তেজনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। ওই দিন সম্ভপুর ও পায়না মহল্লার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে বেড়া থানার সামনে অবস্থান নেন। তখন বিএনপি ও ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। একই দিনে বৃশালিখা মহল্লায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িও রয়েছে।

.

শুক্রবার পৌর এলাকার সম্ভপুর ও পায়না মহল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের সঙ্গে পাশের হাতিগাড়া মহল্লার বিএনপির নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল থেকে আবারও পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠক করেন।

.

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা দাবি করে বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বৈঠকে বক্তব্য দেন।

.

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক শেষে ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে গেলে পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় কিছু মানুষও ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। এর পরপরই বৃশালিখা মহল্লায় শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

শনিবারের সংঘর্ষে অন্তত ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে হাতিগাড়া মহল্লার এক কিশোর গুরুতর আহত হয়।

১

দেশে এ বছর সোনার দাম কত কমল

২

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৩

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৪

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৫

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

৬

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

৭

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

৮

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

৯

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১০

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১১

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

১২

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৩

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাস, ৭২০ রান তুলে গড়েছে রেকর্ডের পর রেকর্ড

১৪

নায়িকা নায়কের বুকে মাথা রাখতে পারলেই হলো...

১৫

আ.লীগ যেভাবে রাজনীতিতে ফেরার পথ আরও কঠিন করে ফেলল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }