‘গুম ও হত্যার দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে’

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা বিরোধী দলের হাজার হাজার নিরপরাধ নেতাকর্মী-সমর্থককে গুম, খুন ও হত্যা করেছিল। তার এই হত্যাযজ্ঞ থেকে নিরপরাধ নারী শিশু এমনকি বৃদ্ধও রক্ষা পায়নি। সুতরাং এসব গুম-খুনের দায়ে হাসিনাকে ফাঁসির মঞ্চে যেতে হবে।রোববার সন্ধ্যায় নোয়াখালী হাতিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেহাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামীম বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা-হামলা, জেল-জুলুম দিয়ে বিএনপিসহ বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীকি জেলে বন্দি করে রেখেছিল। আমাদের জীবনের গুরুত্বপূর্ণ এই সময় থানা, জেল আর কোর্টের বারান্দায় কেটেছিল। পতিত স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে দেশে আসার দিবাস্বপ্ন দেখছে। আমরা ভারত সরকারকে বলেছি তাকে পাঠানোর জন্য। এ দেশের মানুষ তার কাছ থেকে সব গুম-খুনের হিসাব নেবে। দেশে ফিরলে তার স্থান হবে কারাগার। হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে।’তিনি আরও বলেন, ‘তারা শ্রমিক আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা এখন বাসে আগুন দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমাদের এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমাদের দলের ত্যাগ ও জনপ্রিয়তা দেখে একক প্রার্থী দেওয়া হবে। সবাইকে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। দলের সিদ্বান্ত অমান্য করলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’ হাতিয়ায় ১১টি ইউনিয়নে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল, তানভির হায়দার, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আব্দুল হালিম, অ্যাডভোকেট সুমনসহ আরো অনেকে।আলোচনা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। এমএইচ

১

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

২

‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

৩

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

৪

‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন

৫

দেশে এ বছর সোনার দাম কত কমল

৬

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৭

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৮

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৯

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

১০

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১১

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

১২

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৩

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১৪

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৫

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }