“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ বলেছেন, মার্কিন ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের এক ধর্মীয় ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ ও ইসরাইলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে।হার্শ উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে দেওয়া ওই ভাষণে হার্শ বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা ছিল আমেরিকান ইহুদিদের স্বর্ণযুগের অবসানের প্রতীকী সূচনা। তার মতে, দেশটির রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে। ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়েও বেশি। ইসরাইলের প্রতি উভয় দলেরই (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’হার্শ অভিযোগ করেন, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধু ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বেরই বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সঙ্গে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির যোগসূত্রের কথাও তুলে ধরেন।হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বাড়াতে ভূমিকা রেখেছে। ইসরাইলের প্রতি অসন্তোষই নির্বাচনে পরাজয়ের প্রধান কারণ, স্বীকার করলেন ট্রাম্প হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।সূত্র: দ্য টাইমস অব ইসরাইলআরএ

১

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

২

‘সাফে সবকিছু সাজানো হয়েছিল ভারতের কথা ভেবে’

৩

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

৪

‘টয় স্টোরি’: দুই খেলনার ঝগড়া যেভাবে বদলে দিল হলিউডের অ্যানিমেশন

৫

দেশে এ বছর সোনার দাম কত কমল

৬

প্রেশার কুকারে খাবার দ্রুত সেদ্ধ হয় কেন

৭

শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু নয়: শিক্ষামন্ত্রী

৮

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

৯

সংবিধান প্রণয়ন ও অপ্রণয়নে আদালত: বাংলাদেশ প্রেক্ষিত

১০

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১১

রংপুরবাসী ঢাকা যাওয়ার নিজস্ব রেলপথ কবে পাবে

১২

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৩

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

১৪

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৫

কাজ হারানোর ভয়ে বিনা পারিশ্রমিকেও অভিনয়

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }