জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, আবেদন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হননি, এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।এতে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র ও আহত হওয়ার উপযুক্ত প্রমাণসহ আবেদন করার কথা বলা হয়েছে।মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা এখনো চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাইযোদ্ধাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি, এমন ব্যক্তিরা নতুন করে তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন।আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আন্দোলন চলাকালে আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণক জমা দিতে হবে।এসব কাগজপত্রসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে আবেদন করা যাবে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। একই সময়ে অসংখ্য মানুষ অতিগুরুতর, গুরুতর ও সাধারণভাবে আহত হয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি, শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে শহীদ ও জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হয়েছে।

১

ককটেল ও ইয়াবাসহ পিরোজপুরে আটক ১

২

প্রকৌশলীদের অধিকার আদায়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আইইবিকে গড়ে তোলার আহ্বান

৩

বিটিএমএর নতুন সভাপতি শামীম, সহসভাপতি শোয়েব

৪

মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শরিয়াহ ঋণ চালু করছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

৫

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার

৬

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

৭

জুলাই আন্দোলনে আহত হয়েও তালিকায় নাম নেই, আবেদন করবেন যেভাবে

৮

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

৯

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক শুরু

১০

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

১১

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে এনসিপির শোডাউন

১২

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

ভাইরাল ‘আবু বকর’, পাকিস্তানি নাটক যে কারণে জনপ্রিয় বাংলাদেশে

১৪

পুরোনো ড্যাশ-৮ উড়োজাহাজ কেনাকাটায় অর্থ অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১৫

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }