শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।স্মারকলিপিতে বলা হয়, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপ থেকে জানা গেছে, ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে শাহজালাল হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলের নেতাকর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা অনুসরণ না করে বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।এ ছাড়া সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় নেওয়া না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঞা, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, আইন ও মাদরাসা সম্পাদক নেয়ামত উল্লাহ ফারাবি প্রমুখ।এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

১

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

২

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

৪

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

৫

ক্যান্সার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ বিএমইউ উপাচার্যের

৬

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

৭

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

৮

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

৯

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে

১০

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

১১

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

১৩

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

১৪

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

১৫

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }