আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন।প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষের শাহাদাত ও অগণিত মানুষের আহতের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি সমঝোতার কারণে সরকারের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে।তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকা সত্ত্বেও আওয়ামী লীগ প্রকাশ্য ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও অবরোধের মতো সহিংস ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে লঘু করে দেখিয়েছেন। মন্ত্রীর বক্তব্যে আওয়ামী লীগকে রক্ষার অপচেষ্টা লক্ষ করা গেছে বলেও মন্তব্য করেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণসহ সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার প্রসঙ্গ তুলে আজাদ বলেন, এসব ভয়াবহ ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে। ছাত্রদলকে বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি পরিহার করে বাস্তবতা উপলব্ধির আহ্বান জানান তিনি।ছাত্রশিবির কোনো রাজনৈতিক দলের পাতা ফাঁদে পা দেবে না উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী ও নাশকতামূলক গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংবিধানিক দায়িত্ব। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে সেই দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে।বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আপস, দলটির বিতর্কিত ব্যক্তিদের সংসদে পাঠানো, জামিন বাণিজ্য এবং বিভিন্ন স্তরে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ তুলে আজাদ বলেন, একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আর অন্যদিকে তাদের সঙ্গেই সমঝোতা করা চরম দ্বিমুখী রাজনীতি। তবে ভুল সংশোধনের সুযোগ এখনো ফুরিয়ে যায়নি। অবিলম্বে রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ বন্ধ, বিরোধী দলগুলোকে সাথে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতার কারণেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন স্থানে আবারও অগ্নিসংযোগ ও নাশকতার সাহস পাচ্ছে। যারা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল, তাদের এ দেশে রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংবিধানের দোহাই না দিয়ে আগে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন।সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে দেশজুড়ে নাশকতামূলক কার্যক্রম চালাচ্ছে। এসব অপকর্ম সাধারণ মানুষের চোখে স্পষ্টভাবে ধরা পড়লেও সরকারের নজরে কেন আসছে না, তা বোধগম্য নয়। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে; স্বৈরাচারের সাথে কোনো ধরনের গোপন সমঝোতা এ দেশের মুক্তিকামী জনগণ মেনে নেবে না।তিনি আরও প্রশ্ন তোলেন, অতীতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের গতিবিধি ও কর্মকাণ্ড নজরদারিতে বিভিন্ন গোয়েন্দা প্রযুক্তি যেভাবে ব্যবহার করা হতো, বর্তমান পরিস্থিতিতে দেশবিরোধী চক্রান্তকারী ও সন্ত্রাসীদের চিহ্নিত করতে সেই প্রযুক্তি কেন কাজে লাগানো হচ্ছে না?সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

১

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

২

এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

৪

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

৫

ক্যান্সার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ বিএমইউ উপাচার্যের

৬

আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

৭

ওয়েস্টিন হোটেলের সামনে থেকে আ.লীগের তিন কর্মী আটক

৮

শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগ, তদন্তের দাবি শিবিরের

৯

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে

১০

সরকারের সফলতা দৃশ্যমান নয়, ব্যর্থতা প্রকট হচ্ছে: চরমোনাই পীর

১১

ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২

সংসদে দাঁড়িয়ে কাকে ফালতু বললেন জামায়াত আমির

১৩

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

১৪

উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: টিআইবি

১৫

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }