সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১
 ছবি:

সারের ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের জবাবে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারের ডিলার নিয়োগকে উৎসব বলা হয়েছে, আমরাও চাই এটি উৎসব হোক। উৎসবের মতো করেই মানুষ বিষয়টি গ্রহণ করুক, সেটাই আমাদের প্রত্যাশা। তবে উৎসব বলতে তিনি ইতিবাচক অর্থেই বুঝিয়েছেন বলে স্পষ্ট করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগ নিয়ে বিরোধী দলের এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।এর আগে অধিবেশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্নে ডিলারশিপ বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলারশিপ দেওয়া হয়েছে। ডিলারশিপ বণ্টনকে উৎসব আখ্যা দিয়ে তিনি এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা (রিভিউ) করা হবে কি না এবং স্বজনপ্রীতির সংস্কৃতি কবে বন্ধ হবে, তা জানতে চান।জবাবে কৃষিমন্ত্রী সারের ডিলার নিয়োগকে উৎসব হিসেবে উল্লেখ করে ইতিবাচক বক্তব্য দিলে বিরোধী দলের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। একপর্যায়ে অধিবেশন কক্ষে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হস্তক্ষেপ করেন এবং সংসদ সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।এ সময় মন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি নতুন মন্ত্রী। কথা বলতে গেলে এভাবে সাইড টক করলে অসুবিধা হয়। আমার জবাব অপছন্দ হলে আরেকটা প্রশ্ন করবেন, আমি জবাব দেব।’পরে হট্টগোল থামলে সারের ডিলার নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়ার বিস্তারিত সংসদে তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি জানান, ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে এসব কমিটি কাজ করেছে। মন্ত্রণালয় থেকে পাঠানো কঠোর নীতিমালা ও বিধিমালার শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল।নিয়োগ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ডিসি অফিসে জমা হওয়া আবেদনপত্রগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই-বাছাই করে। পরে সেই কমিটির প্রস্তাবনা পাঠানো হয় জেলা কমিটির কাছে। জেলা কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রাখা হয়েছিল।কৃষিমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ে ডিসি ও জেলা কৃষি কর্মকর্তাসহ ৬ থেকে ৭ সদস্যের কমিটি সব প্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে। পরে কমিটির সব সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে প্রস্তাবিত ব্যক্তিদের নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই তালিকায় ডিসিসহ কমিটির সব কর্মকর্তার যৌথ স্বাক্ষর ছিল।তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রণালয় কেবল জেলা কমিটির পাঠানো তালিকার ১ নম্বর ক্রমিকে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এ নিয়োগ দেওয়া হয়নি। সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কমিটিগুলোর সুপারিশের ভিত্তিতেই ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।

১

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

২

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় উপপুলিশ সুপারসহ ১০ পুলিশ সদস্য নিহত

৩

চাকরির নিরাপত্তা চান এসডিএফের ১১৬৫ কর্মকর্তা-কর্মচারী

৪

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

৫

দেশের বিপুল জনশক্তিকে মানবসম্পদে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী

৬

আর কত গাড়ির ওপর হামলা হলে বোঝা যাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে

৭

মানবতাবিরোধী অপরাধে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হাজিরের নির্দেশ

৮

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

৯

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী

১০

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

১১

শুরুতেই সারের ডিলার নিয়ে উত্তাল সংসদ

১২

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

১৩

গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ

১৪

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি

১৫

মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, গ্রেপ্তার ২

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }