শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

দেড় দশকের বেশি সময় আগে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তমা মির্জা। এরপর নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি প্রশংসা পেয়েছেন ওটিটির কাজেও। প্রথম ছবির সেই নতুন মুখ এখন কতটা বদলেছেন, কীভাবে বেড়েছে তাঁর পারিশ্রমিক, তমার ক্যারিয়ারের সেই গল্পই জেনে নেওয়া যাক।

শুরুটা যেভাবে
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমা মির্জার। নাচের অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। ২০১০ সালে এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের সুযোগ পান। শাকিব খানের বিপরীতে অভিনয় করলেও শুরুটা খুব সহজ ছিল না। প্রথম দিকের ছবিগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। এর কারণ ছিল মনমতো গল্প চরিত্র ও প্রযোজনা প্রতিষ্ঠান পাননি। এ নিয়ে তিনি পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বড় প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়নি, সংগ্রাম করেই এই জায়গায় এসেছেন।

.

‘ও আমার দেশের মাটি’ বদলে দিল ভাবনা
শুরুর দিকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও ধীরে ধীরে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগী হন তমা। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ ছবিতে অভিনয়ের পর তাঁর ভাবনায় পরিবর্তন আসে। ২০২১ সালের সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবির পর বুঝতে পেরেছিলেন, চলচ্চিত্রে টিকে থাকতে হলে পরিশ্রম করতে হবে এবং বেছে বেছে ভালো কাজ করতে হবে। অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানের কথাও সেই সময় স্বীকার করেছেন।

প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
তমা মির্জার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। এই পুরস্কার তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করে। এরপর তিনি ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন।

.

ওটিটিতে নতুন পরিচিতি
বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরেছেন তমা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে পাখি চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। চরিত্রটির প্রয়োজনে গ্ল্যামারহীন উপস্থিতি, ক্ষুধা ও অসহায়ত্ব ফুটিয়ে তুলতে শুটিংয়ের সময় কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। পরে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’র মতো কাজেও তিনি সাফল্য দেখিয়েছেন।

ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়
বলা যায়, এটা তাঁর সিনেমা ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ তমার ক্যারিয়ারে আরেকটি বড় বাঁক। আফরান নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি তাঁর অভিনয়ও প্রশংসিত হয়। এরপর ‘দাগি’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

.অভিনেত্রী কেয়া পায়েলের প্রথম পারিশ্রমিক কত ছিল? এখন কত নেন.

২০২৬ সালের আগস্টে অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে নতুন পেশাগত দায়িত্ব নেওয়ার খবর জানান তমা। তবে অভিনয় ছাড়ছেন না, সেটিও স্পষ্ট করেছেন।

কত পারিশ্রমিক নেন
এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক তমা মির্জার। প্রথম ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন তিন লাখ টাকা। বর্তমানে তিনি ছবি প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নেন। তবে এটা অনেক সময় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের কারণে কমবেশি হয়।

১

শুরুতেই ৩ লাখ, এখন এক সিনেমায় কত নেন ‘সুড়ঙ্গ’ নায়িকা

২

‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

৩

ঠাকুরগাঁওয়ে রান্না মাংস বিক্রি হয় ওজনে, ২৫০ গ্রামও মিলছে

৪

‘কথা বলতে বলতে ভাইকে হাসপাতালে নিলাম, হারিয়ে ফেলব কল্পনাও করিনি’

৫

ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ

৬

পুলিশে কনস্টেবল নিয়োগ: আগের চেয়ে কমেছে প্রতিদ্বন্দ্বিতা, বাড়ছে পদের সংখ্যা

৭

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা

৮

বক্তব্য ঠিক হলেও কোন রাশির জাতকের কঠোর ভাষায় বাড়তে পারে জটিলতা

৯

জেমিনাইতে যুক্ত হচ্ছে মেমোরি সামারি, যে সুবিধা পাওয়া যাবে

১০

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ জানালেন পরিবহনমন্ত্রী

১১

রামকৃষ্ণ সেবাশ্রম, শিক্ষা ও মানবসেবার এক অনন্য ঠিকানা

১২

মৃত্যুর পরও গ্রামছাড়া, খ্রিষ্টানদের সমাহিত করতে বাধা ভারতে

১৩

অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার জন্য লোক দরকার, বেতন মাসে সাড়ে তিন লাখ টাকা

১৪

প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটি

১৫

‘ব্রট ডেথ’ ও একটি অরক্ষিত হাসপাতালের বারান্দা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }