মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ছোট ভাই মির্জা আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগান থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। পরে একটি নিয়মিত মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে কলাবাগানের ডলফিন গলির একটি বাসা থেকে আনোয়ারকে আটক করা হয়। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম সোহেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

.

মির্জা আজম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর ভাই মির্জা আনোয়ারের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পরিদর্শক ইব্রাহিম সোহেল বলেন, যুবদলের নেতা–কর্মীরা মির্জা আনোয়ারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। কলাবাগান থানার একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জা আনোয়ারকে আটকের তথ্য জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। সেখানে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে তাঁকে আটক করতে দেখা যায়। ফেসবুক পোস্টে রবিউল ইসলাম দাবি করেন, নাশকতার পরিকল্পনাকালে মির্জা আনোয়ারকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

.

ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, মির্জা আনোয়ারকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

ভিডিওতে যুবদল নেতাকর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশও দেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’ এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

১

চিকিৎসা নিতে আসা নারীকে হাসপাতালের কক্ষে আটকে ধর্ষণের অভিযোগে মামলা, আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

৩

মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন

৪

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৬

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা

৭

ইনফান্তিনোকে হটাতে ইউরোপের বাইরেও সমর্থন পাচ্ছেন ডিয়ালো

৮

একটা সময়ে আত্মহত্যার কথা ভেবেছিলেন রুনি

৯

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন

১০

মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের

১১

পল্লবী ও মহাখালীতে বাসে আগুন

১২

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা

১৩

জামায়াতপন্থি আইনজীবী রাহেদুলের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে

১৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৫

গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }