দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

বৃষ্টিটা আর আধঘণ্টা আগে এলেও মন খারাপ করে ড্রেসিংরুমে ফিরতে হতো বাংলাদেশের ক্রিকেটারদের। এখনো যে তারা খুব স্বস্তিতে আছে, তা নয়। তবু জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে যাওয়ার পরও যে ম্যাচটা এখনো দক্ষিণ আফ্রিকার দিকে ঝুঁকে যায়নি, সেই কৃতিত্ব তাদের দিতেই হবে।

গতকাল জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাধায় খেলা হতে পেরেছে মাত্র এক সেশন। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, হাতে উইকেট আছে আর তিনটি। শুধু স্কোরবোর্ড দেখলে মনে হতে পারে তাদের অলআউট করার কাজটা বোধ হয় এখন সহজই। আসলে তা নয়। অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন এখনো টিকে আছেন উইকেটে।

.

এই দুজনের জুটি গতকাল বাংলাদেশকে অনেকটা সময় ভুগিয়েছে। প্রথম তিন ঘণ্টায় তাদের ১৫০ বলে ৭৯ রানের জুটির সামনে যেন অসহায়ই হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোলাররা। তাতে অবশ্য ফিল্ডারদেরও দায় আছে।

.

পরশু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে জীবন পাওয়া রিকেলটন গতকাল আরও একবার বেঁচে যান মাহফিজুল ইসলাম ক্যাচ ছাড়ায়। শূন্য রানে আউট হওয়ার পর শর্ট কাভারে ক্যাচ ছেড়ে দেওয়া মাহফিজুলের অভিষেকে এখনো কেবল বিষাদের গল্পই।

.

লিডটা যখন ধীরে ধীরে দক্ষিণ আফ্রিকার নাগালে চলে আসছিল, তখনই বাংলাদেশের ভাগ্য খুলে যায় বাভুমার চোটে। মাংসপেশির চোটে পড়ে মাঠেই কিছুক্ষণ শুশ্রূষা নিয়ে তিনি ফিরে যান ড্রেসিংরুমে। এরপরই যেন নতুন করে আশা খুঁজে পেতে শুরু করে বাংলাদেশ।

সেই শুরুটা তাসকিন আহমেদের হাত ধরে। উইয়ান মুল্ডার তাঁর বলে ক্যাচ তুলে দেন উইকেটকিপার লিটন দাসের হাতে। এক ওভার পর একইভাবে আউট হন মার্কো ইয়ানসেনও। পরপর ২ ওভারে তাসকিনের ২ উইকেটের পর মধ্যাহ্নবিরতির ঠিক আগে আগে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে।

.

কনুইয়ের ব্যথায় মাঠ ছেড়ে যাওয়ার আগে আরেক পেসার হাসান মাহমুদের বলে সায়মন হারমারের ক্যাচও নেন লিটন দাস। ইনিংসে এটি ছিল তাঁর ষষ্ঠ ক্যাচ। তাতে রেকর্ডের পাতায়ও নাম লেখিয়ে ফেলেন লিটন। টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি এখন তাঁর। আর একটা ক্যাচ নিলে হয়ে যাবে বিশ্ব রেকর্ডই।

.

নতুন ব্যাটসম্যান রাবাদাকে চ্যালেঞ্জ জানানোর জন্য খুব বেশি সময় পাননি বাংলাদেশের বোলাররা। রাবাদা ৮ বল খেলার পরই মধ্যাহ্নবিরতির ঘোষণা আসে। জোহানেসবার্গের পরিষ্কার আকাশ মেঘলা হয়ে যায় সেই বিরতি শেষ হওয়ার আগেই। পরে তো বৃষ্টিই নামল, যেটি আর শুরু হতে দেয়নি খেলা।

.

বাকি সময়ে দু–একবার বৃষ্টি থামলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি হয়নি। এর মধ্যেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানায়, বাভুমা আবার ব্যাটিংয়ে নামবেন।

অর্থাৎ, ১৫ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পরও বাংলাদেশের দুশ্চিন্তা কিছুটা রয়েই গেছে—রিকেলটন আর বাভুমা যে এখনো আছেন! তাদের যত দ্রুত ড্রেসিংরুমে ফেরানো যাবে, দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা বাংলাদেশ শুরু করতে পারবে ততই ভালো অবস্থানে থেকে। গতকাল প্রথম সেশনের শেষ আধঘণ্টায় হাসান ও তাসকিন যে রকম ছন্দে ছিলেন, সেটি ধরে রাখতে পারলে অবশ্য তা খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

.সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা

১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠক, ঐক্যের প্রত্যয়

২

ঢাকায় নাশকতার জন্য সীমান্ত থেকে আনা হয় গানপাউডার, বাথরুমে পরীক্ষা

৩

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই নেতা নিহত

৪

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

৫

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

৬

মিরপুরে যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের বাসায় ছাত্রদলের হামলা, ভাঙচুর

৭

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

৮

সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬

৯

রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বললেন, বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে

১০

রাজধানীতে যানবাহনের গতি ৪ থেকে বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

১১

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল

১২

বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে

১৩

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই: প্রধানমন্ত্রী

১৪

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১৫

বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }