নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১১
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত ছবি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে হল প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিচার দাবি করেন অর্থনীতি বিভাগ ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা। পরে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এবং ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর পরিস্থিতি শান্ত হয়।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে মারধরের ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত হলটিতে উত্তেজনা চলছিল।

.

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম দেবজয় সরকার। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ও সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী। একই সঙ্গে ওই হল শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সর্বশেষ কমিটির সদস্যও ছিলেন। পরে ২০২৪ সালের ১২ জুলাই এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। দেবজয় অর্থনীতি বিভাগের ফুটবল দলেরও অধিনায়ক।

এ বিষয়ে দেবজয় সরকার প্রথম আলোকে বলেন, ‘তখনকার প্রেক্ষাপটে আমি হলে ওঠার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তবে হলে বৈধ সিট পাওয়ার পর আমি সক্রিয় ছিলাম না। বর্তমানেও আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই। আমি হল ও বিভাগের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সময় কাটাই। আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয়েছে।’

.

একাধিক প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১১টার দিকে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল রড, স্টাম্পসহ লাঠিসোঁটা নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে আসে। এ সময় দেবজয়কে ডেকে কক্ষ থেকে বের করেন হল শাখা ছাত্রদলের সহসভাপতি সাব্বির হোসেন। এরপরই দেবজয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। মারধর করতে করতে তাঁকে হলের তৃতীয় ব্লক থেকে ফটকের দিকে নিয়ে যাওয়া হয়।

একপর্যায়ে শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবীরসহ কয়েকজন দেবজয়কে হলের অতিথিকক্ষে নিয়ে যান। এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

খবর ছড়িয়ে পড়লে দেবজয়ের বিভাগ ও হলের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। তাঁরা হল প্রাধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে ঘটনার বিচার দাবি করেন। রাত সোয়া ১২টার দিকে হলে আসেন প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। এ সময় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তাঁরা দফায় দফায় প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন।

.

পরে রাত সাড়ে তিনটার দিকে হল প্রশাসন, অর্থনীতি বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ঘটনার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ছাত্রদলের পক্ষ থেকে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমদ।

মারধরের অভিযোগের বিষয়ে জানতে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল জীবনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রলীগের পদধারী নেতাদের হলে অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘ছাত্রলীগের পদধারী কোনো নেতার হলে অবস্থান করা কি শিক্ষার্থীদের জন্য নিরাপদ? কয়েক দিন আগেই মেইন গেটে ককটেল ফাটিয়েছে।...’

.
একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।
সুলতান আহমদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি
.

অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দাবি, একটি ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

এ ঘটনার তদন্তে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, কমিটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুরো ঘটনা তদন্ত করবে। উপাচার্যের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

১

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

২

ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে

৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ

৪

নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব দলকে সংলাপে বসার আহ্বান চরমোনাই পীরের

৫

‘২০১৭ সালে যা ঘটেছে, তা ছিল গণহত্যা, রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য’ : রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান

৬

কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু

৭

ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে ভারত, অভিযোগ মার্কিন কমিশনের

৮

আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো

৯

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’— কাকে বলেছিলেন মেসির মা

১০

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, পূর্বাভাস পিউ রিসার্চের

১১

শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, ইংরেজি সই ঘিরে সন্দেহ

১২

হাওরে আগাম বন্যার ঝুঁকি কমাতে নতুন ধান, ৭–১০ দিন আগে ঘরে উঠবে ফসল

১৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

১৪

‘থ্রি ইডিয়টস’–এর ফারহানের গল্পে লুকিয়ে আছে হিরানির নিজের জীবন

১৫

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }