৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০১:১১
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত ছবি:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ছবি: সংগৃহীত

আম্পায়ারের পকেটে কী থাকে? একটা কয়েন, হয়তো একটা রুমাল। কখনো ক্যাপ। কিন্তু ওয়াসিম আকরামের সময় আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কয়েকটা মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা একটু অদ্ভুতই। কেন দিতেন? কারণটা জানলে হাসি মিলিয়ে যাবে।

যে মানুষটা বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি নিজেই তখন লড়ছিলেন এক অদৃশ্য শত্রুর সঙ্গে। নিজের শরীরের সঙ্গে। রক্তে শর্করার ওঠানামার সঙ্গে। আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’

.

একটু পেছনে ফেরা যাক। ১৯৯৭ সাল। আগের বছর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারের ধাক্কা তখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। শারজায় আকাই সিঙ্গার চ্যাম্পিয়নস ট্রফিতে ওয়াসিমকে দেখাচ্ছিল নিজের ছায়া। ক্ষুধা লাগছে প্রবল, অথচ ওজন কমছে। ক্লান্তি, মাথাব্যথা। শরীর যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অধিনায়কত্ব ছেড়ে লন্ডনে গিয়েছিলেন তাঁর কাঁধের অস্ত্রোপচার করা চিকিৎসকের কাছে, ফলোআপে। সেখানেই টেলিটেক্সটে দেখলেন, দক্ষিণ আফ্রিকা সফরের দলে তাঁর নাম নেই। তবে সেটিও তখন তাঁর সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল না।

.

করাচিতে ফিরে পিআইএর হয়ে অ্যালায়েড ব্যাংকের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ১৫ ওভার কোনোমতে বোলিং করলেন। ব্যাটিংয়ে সুইপ করতে গিয়ে দুই হ্যামস্ট্রিংয়েই টান খেলেন। তবু মঈন খানের সঙ্গে ১২৯ রানের জুটি গড়ে করলেন ৫৯ রান। এরপর লাহোরে ফিরে টের পেলেন, শরীর আর চলছে না। ক্লান্তিতে ভেঙে পড়লেন। বাবা চৌধুরী মোহাম্মদ আকরাম তখন প্রশ্ন করলেন, ‘তুমি কি ডায়াবেটিস চেক করিয়েছ?’

ডায়াবেটিস কী, সেটাই ভালো করে জানতেন না ওয়াসিম। রক্ত পরীক্ষা করাতেই বেরিয়ে এল ভয়াবহ তথ্য। সুস্থ মানুষের রক্তে শর্করার মাত্রা যেখানে ১১০ থাকার কথা, সেখানে তাঁর ৪৪০! একজন ফাস্ট বোলারের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কী হতে পারে!

.কোকেন, কান্না আর হুমার হারিয়ে যাওয়া: ওয়াসিম আকরামের জীবনের অন্ধকার অধ্যায়.

নিজের ফিটনেস নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী ছিলেন ওয়াসিম। ডায়াবেটিস ধরা পড়ার খবরটা তাই তাঁর কাছে এক ‘বিধ্বংসী আঘাত’। তাঁর ভাষায়, ‘আমি কোনো ডায়াবেটিসের রোগী চিনতাম না। কোনো অ্যাথলেটের ডায়াবেটিস আছে, এমনও আমার জানা ছিল না।’

বাবা তাঁকে নিয়ে গেলেন লাহোরের কিং এডওয়ার্ড মেডিক্যাল কলেজের অধ্যাপক ফয়সাল মাসুদের কাছে। চিকিৎসকের সামনে বসে ওয়াসিমের প্রথম প্রশ্ন, ‘আমি কি ক্রিকেট খেলতে পারব?’ উত্তর এল, ‘হ্যাঁ। তবে আপনাকে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে।’ এরপরের প্রশ্নটা আরও সরল, ‘সুগার লেভেল কী?’

.

শুরু হলো নতুন এক পাঠশালা। কী খেলে রক্তে শর্করা বাড়ে, কীভাবে শরীরে গ্লুকোজ তৈরি হয়, অগ্ন্যাশয় থেকে পর্যাপ্ত ইনসুলিন না এলে বাইরে থেকে কীভাবে তা নিতে হয়। কখন ইনসুলিন নিতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে, সবই শিখতে হলো। বদলাতে হলো খাবারের অভ্যাসও। ভারী কার্বোহাইড্রেট ও তেলে ভাজা খাবারের বদলে শাকসবজি আর সালাদ। আকরাম আত্মজীবনীতে লিখেছেন, ‘তত দিন পর্যন্ত আমি প্লেটে যা পেতাম, সবই খেয়ে ফেলতাম।’

.বুমরা কি ওয়াসিম আকরামের চেয়েও ভালো—উত্তর দিলেন আকরাম নিজেই.

আজকের দিনে ইনসুলিন নেওয়া যতটা সহজ, তখন ব্যাপারটা তেমন ছিল না। বোতল আর সুঁই ছিল বড়। জীবাণুমুক্ত করতে হতো। রাখতে হতো ফ্রিজে। শরীর নিয়ে যিনি কখনো খুব বেশি ভাবেননি, তাঁর জন্য নিজের চিকিৎসক নিজেকেই হতে শেখাটা ছিল কঠিন। আকরামের ভাষায়, ‘প্রতিদিন আমি এর সঙ্গে কুস্তি করতাম।’

.

পাশে ছিলেন প্রয়াত স্ত্রী হুমা। তাঁর উৎসাহে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করলেন আকরাম। পাকিস্তান ক্রিকেটেও তখন তাঁকে আবার প্রয়োজন। নতুন পিসিবি চেয়ারম্যান খালিদ মাহমুদ তাঁকে দলের বাইরে রাখতে রাজি ছিলেন না। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে ফিরলেন ওয়াসিম আকরাম। তবে আগের সেই গতি আর সহ্যশক্তি নেই। সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২৫.৩ গড়ে ১৫২ রান করলেন, ১৭ গড়ে নিলেন ১৫ উইকেট। নিজের সীমাবদ্ধতা বুঝতে পারছিলেন। তাই নির্ভর করলেন অভিজ্ঞতা আর বুদ্ধির ওপর, ‘আমি জানতাম, আমি গতি আর সহনশীলতা হারিয়েছি, তাই নিজের বুদ্ধিমত্তার ওপর ভরসা করেছি।’

.

কিন্তু একটা বিষয় কাউকে জানালেন না। নিজের ডায়াবেটিসের কথা গোপন রাখলেন। কারণ, পাকিস্তানে ইনসুলিন নিয়ে নানা ষড়যন্ত্রতত্ত্ব প্রচলিত ছিল এবং এখনো আছে বলে আত্মজীবনীতে লিখেছেন আকরাম। মাঠে তাই চলত এক অদ্ভুত সমীকরণ। কতটা গরম, কতক্ষণ বোলিং করতে হবে, কখন শরীরের শর্করা কমে যেতে পারে, সব হিসাব রাখতে হতো। কখনো হঠাৎ রক্তে শর্করা কমে গেলে যেন বিপদে পড়তে না হয়, সে জন্য আম্পায়ারদের কাছে রেখে দিতেন মিষ্টি।

.

শরীরের সঙ্গে এই লড়াইয়ের মধ্যেই ১৯৯৮ সালে যোগ হলো আরেক বিপদ। ম্যাচ ফিক্সিংয়ের তদন্ত। আদালতে সতীর্থরা বসতেন একদিকে, ওয়াসিম একা অন্যদিকে। তাঁর মনে হতো, যেন তিনি ছোঁয়াচে কোনো রোগে আক্রান্ত। মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে বিষণ্নতার পাশাপাশি ডায়াবেটিসও আরও খারাপ হয়ে যায়। তবু ক্রিকেট ছাড়েননি।

.ওয়াসিম আকরামের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে ছিলেন.

১৯৯৯ সালে চেন্নাই টেস্টের কথা মনে করুন। ভারতের বিপক্ষে পাকিস্তানের সেই ১২ রানের জয়। প্রখর রোদে ৪২ ওভার বোলিং করেছিলেন ওয়াসিম। বোল্ড করেছিলেন রাহুল দ্রাবিড়কে। শেষ বিকেলে শচীন টেন্ডুলকারের বিপক্ষে সাকলাইন মুশতাকের বলে ৩০ গজের বৃত্তে একমাত্র ফিল্ডার ছিলেন তিনি, ক্যাচও নিয়েছিলেন। পাকিস্তান জিতেছিল।

.

মজার ব্যাপার, আত্মজীবনীতে ওই ম্যাচের বর্ণনায় ডায়াবেটিসের কথা নেই। অথচ ঘটনাগুলো একসঙ্গে রাখলে বোঝা যায়, কত বড় লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একদিকে চেন্নাইয়ের অসহ্য গরম, অন্যদিকে রক্তে শর্করার হিসাব। তার মধ্যেই খেলেছেন টেস্ট ক্রিকেটের অন্যতম স্মরণীয় ম্যাচ। পরে সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে বলেছেন, ‘পরে জেনে আমি অবাক হয়েছি যে ওয়াসিম তাঁর ক্রিকেটের এত বড় অংশ খেলেছেন টাইপ ১ ডায়াবেটিস নিয়ে। এতে তাঁর অর্জন আরও উল্লেখযোগ্য হয়ে ওঠে।’

.ওয়াসিম আকরামের চোখে সেরা পাঁচ ক্রিকেটার.

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও অবশ্য লড়াই শেষ হয়নি। বরং জীবনের আরেক কঠিন অধ্যায় শুরু হয়েছিল। ক্রিকেট থেকে অবসরের পর কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আকরাম। সেই সময় ডায়াবেটিসের যত্ন নেওয়াও বন্ধ করে দিয়েছিলেন প্রায়। ঘুম হতো না, খেতে পারতেন না। মাথাব্যথা আর মেজাজের ওঠানামা বাড়ছিল। সেই কঠিন সময়েও পাশে ছিলেন হুমা, যিনি ২০০৯ সালে মাত্র ৪২ বছর বয়সে মারা যান।

.

আজও ডায়াবেটিসের সঙ্গে বসবাস করছেন আকরাম। আত্মজীবনীতে ৫৬ বছর বয়সে নিজের অবস্থার কথা লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে যে ডায়াবেটিস আমাকে আক্রান্ত করেছিল, তা এখনো ভুগিয়ে চলেছে। তবু আমি শক্তিশালী, নিরাপদ আর পরিতৃপ্ত বোধ করি।’

.

নিজের অভিজ্ঞতাকে শুধু নিজের মধ্যে আটকে রাখেননি ওয়াসিম। ২০০৪ সালের অক্টোবরে সুইস ওষুধ কোম্পানি রশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ডায়াবেটিস নিয়ে সচেতনতা তৈরির কাজে নামেন। রক্তে গ্লুকোজ মাপার যন্ত্র অ্যাকু-চেকের প্রচারে ঘুরেছেন পাকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া। এই কাজকে তিনি বলেছেন ‘প্যাশন প্রজেক্ট’। ইনসুলিন পেন প্রস্তুতকারী ডেনিশ প্রতিষ্ঠান নোভো নরডিস্কের সঙ্গেও তাঁর সম্পর্ককে মূল্যবান মনে করেন। কেন এই কাজ? ওয়াসিম আকরামের ব্যাখ্যা, উপমহাদেশে ডায়াবেটিস নিয়ে অজ্ঞতা আর ভয় এখনো অনেক বেশি। স্থূলতার কারণে রোগটি ছড়ালেও মানুষ রোগটি সম্পর্কে যথেষ্ট জানে না।

.

আশপাশেও এমন মানুষ কম নেই। কেউ মনে করেন, ইনসুলিন নিলে আর কখনো তা ছাড়া যাবে না। কেউ আবার অফিসে ডায়াবেটিসের কথা জানাতেও ভয় পান। ওয়াসিম আকরাম তাঁদের সামনে নিজের জীবনটাকেই উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর ভাষায়, রোগ ধরা পড়ার পরও তিনি প্রায় ২৫০টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন। হয়েছেন দুই সন্তানের বাবা। অর্থাৎ ডায়াবেটিস মানেই জীবনের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়।

.

বোলাররা বলেন, রিভার্স সুইং আসলে বলকে উল্টো পথে বাঁক খাওয়ানো। ওয়াসিম আকরাম ডায়াবেটিসকেও সেই উল্টো বাঁক খাইয়েছেন। যে রোগ এসে ভেবেছিল, তাঁর ক্যারিয়ারের ইতি টেনে দেবে, উল্টো সেই রোগই তাঁকে বানিয়েছে লাখো মানুষের ভয় ভাঙানোর মুখ। আম্পায়ারের পকেটের সেই কয়েকটা মিষ্টি তাই শুধু ডায়াবেটিসের সঙ্গে লড়ার জন্য তাঁর কৌশল নয়। ওটা এক মানুষের নিঃশব্দ ঘোষণা: আমি আছি, আমি লড়ছি, আমি খেলছি।

১

৪৪০ ব্লাড সুগার নিয়েও যেভাবে বোলিং করেছেন ওয়াসিম আকরাম

২

ব্যবসায়ীদের ওপর কেন এতটা ক্ষুব্ধ হলেন নরেন্দ্র মোদি, কথা বললেন রাহুলের সুরে

৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ

৪

নিষিদ্ধ আওয়ামী লীগসহ সব দলকে সংলাপে বসার আহ্বান চরমোনাই পীরের

৫

‘২০১৭ সালে যা ঘটেছে, তা ছিল গণহত্যা, রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য’ : রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান

৬

কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু

৭

ভোটার তালিকা সংশোধনে মুসলিমদের লক্ষ্যবস্তু করছে ভারত, অভিযোগ মার্কিন কমিশনের

৮

আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো

৯

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’— কাকে বলেছিলেন মেসির মা

১০

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, পূর্বাভাস পিউ রিসার্চের

১১

শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, ইংরেজি সই ঘিরে সন্দেহ

১২

হাওরে আগাম বন্যার ঝুঁকি কমাতে নতুন ধান, ৭–১০ দিন আগে ঘরে উঠবে ফসল

১৩

পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ

১৪

‘থ্রি ইডিয়টস’–এর ফারহানের গল্পে লুকিয়ে আছে হিরানির নিজের জীবন

১৫

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }