‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করি বলে কি প্রকাশ্যেও স্পর্শে আপত্তি থাকা যাবে না’

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’–এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুজন। ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন।

তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি কীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ট্রলকারীর মন্তব্যের জবাবে স্পষ্ট ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবা-মেয়ের মতো। তাই তাঁদের সম্পর্কের প্রেক্ষাপট না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা ঠিক নয়।

.

বিতর্কের সূত্রপাত একটি পোস্ট থেকে। সেখানে প্রশ্ন তোলা হয়, পর্দায় অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, অথচ বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি বোধ করবেন কেন? এর জবাবে কীর্তি লেখেন, ‘প্রথমত, আমার মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখলেন? আপনি কি শুনতে পাননি, তিনি কিংবা আমি বলেছি, আমাদের সম্পর্ক বাবা-মেয়ের মতো?’

এরপর আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোলেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘ধরে নিলাম, আমি অস্বস্তি বোধ করছিলাম। তাহলে কি আপনি বলতে চাইছেন, সিনেমায় আমাদের স্পর্শ করা হয় বলে প্রকাশ্যেও এমন স্পর্শে আমার স্বচ্ছন্দ থাকা উচিত? কিছু বিষয় ঠিকভাবে বোঝা দরকার, ভাই।’

কীর্তির এই বক্তব্যের পর ওই ব্যবহারকারী নিজের পোস্ট মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তাঁর দাবি, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। অন্য এক ব্যবহারকারীও ভিডিওটি শেয়ার করে জানান, কীর্তি নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। সেখানে কোনো অস্বস্তি বা খারাপ উদ্দেশ্যের বিষয় ছিল না।

.

সংস্কৃতি নিয়ে মন্তব্যেরও ব্যাখ্যা
ভিডিওটি ঘিরে বিতর্কই নয়, সংবাদ সম্মেলনে নিজের আরেকটি মন্তব্য নিয়েও ব্যাখ্যা দিয়েছেন কীর্তি। সম্প্রতি সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির একটি বিয়ের রীতি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছিলেন, একটি তেলেগু সিনেমায় নিজের মামাকে বিয়ে করে—এমন একটি চরিত্রে অভিনয় করতে হয়েছিল। অভিজ্ঞতাটিকে কঠিন উল্লেখ করে তিনি বলেছিলেন, সিনেমাটির ওই বিষয় তাঁর একেবারেই ভালো লাগেনি।
পাশে বসে থাকা কীর্তি তখন মন্তব্য করেছিলেন, মামাকে বিয়ে করার রীতি তামিল ও তেলেগু সংস্কৃতিতে প্রচলিত। তাঁর এই কথার পর তেলেগুভাষী দর্শকদের একাংশ ক্ষুব্ধ হন। তাঁদের অভিযোগ, মন্তব্যটির মাধ্যমে একটি সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।

.মহেশ ভাট যৌন হয়রানি করেছিলেন? সত্যটা জানালেন পাকিস্তানি অভিনেত্রী.

সংবাদ সম্মেলনে কীর্তি জানান, রাধিকা ঠিক কোন প্রসঙ্গে কথাটি বলছিলেন, তা তিনি প্রথমে বুঝতে পারেননি। তাঁর উদ্দেশ্য ছিল একটি প্রচলিত সামাজিক রীতির কথা ব্যাখ্যা করা, কোনো জনগোষ্ঠী বা সংস্কৃতিকে ছোট করা নয়। কীর্তির ভাষায়, ‘সবকিছুর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আমাদের সংস্কৃতিকে আমি কখনোই ছোট করে দেখব না।’

এদিকে রাধিকা সাক্ষাৎকারে সিনেমাটির নাম উল্লেখ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া বয়াপতি শ্রীনুর পরিচালিত নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাটির কথা বলেছেন।

.

মুক্তি পাচ্ছে নতুন সিনেমা
কীর্তি সুরেশ ও মিসকিনের ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে আজ, ২০ নভেম্বর। কোর্টরুম ড্রামা ও হত্যাকাণ্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

১

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

২

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

৩

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

৪

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

৫

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৬

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

৭

রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত

৮

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

৯

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, বললেন ‘আমি কয়দিন বাঁচব, জানি না’

১০

শেরপুর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক আটক

১১

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১২

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

১৩

কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে তিন স্তরের কমিটি গঠন করছে সরকার

১৪

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }