অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের হর্ন শুনেও থামেননি চালক, মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকশা

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় এক পরিবারের দুই শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় অরক্ষিত রেলক্রসিংয়ের পাশাপাশি অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলাকে দায়ী করা হচ্ছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান ছিল না। আবার ট্রেনের হর্ন শোনার পরও অটোরিকশাচালক যাত্রীদের নিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এতে ঘটে প্রাণহানির ঘটনা।

দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। তবে আহত চালক মো. জয়নালের (২৩) খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনায় তাঁর এক হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

.

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর ছোট বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০) ও অটোরিকশাচালক জয়নাল। আহত তানিয়া ও সাকিলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর তাঁরা ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। দুর্ঘটনায় তিনিও সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার।

.

আইকনিক রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। ব্যারিয়ার বসানোর জন্য রেল বিভাগকে লিখিতভাবে জানানো হবে।

দুর্ঘটনার পর সন্ধ্যায় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে লোকজনের সমাগমও নেই। তবে মাঝেমধ্যে একটি-দুটি অটোরিকশা চলাচল করছিল। দক্ষিণ মিঠাছড়ির গ্রামীণ সড়কের ওপর দিয়ে গেছে রেললাইন।

ফুটেজে দেখা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের হর্ন বাজে। কিন্তু অটোরিকশাটি না থেমে সামনে এগোতে থাকে। মুহূর্তের মধ্যে ট্রেনটি এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়ক থেকে নিচের ফসলি জমিতে ছিটকে পড়ে। ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

.

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। চালকের অসাবধানতা ও অবহেলার কারণেই এ দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে।

নিহত ব্যক্তিদের স্বজন জাবেদ ইকবাল বলেন, এই রেলপথে ট্রেন চলাচল করলেও ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহনকে পারাপার করতে হয়।

.এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের.

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রেলক্রসিংটি অরক্ষিত রয়েছে। সেখানে গেট বসানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এ সড়ক দিয়ে দিনে কত যানবাহন চলাচল করে, তা-ও দেখা হবে। এক পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হবে। অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় চালক আহত হলেও তিনি কোথায় আছেন, তা জানা যাচ্ছে না।

রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে এই রুটে ৫ জোড়া ট্রেন চলাচল করে। কক্সবাজার থেকে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের ৩০টির বেশি এলাকায় রেলক্রসিং অরক্ষিত রয়েছে।

১

রাজপথ দখলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নামছে বিএনপি

২

ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি

৩

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

৪

কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের দায়িত্বে আসছে নতুন প্রতিষ্ঠান

৫

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৬

একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি...

৭

রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত

৮

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বাতিল করছে মালয়েশিয়া

৯

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, বললেন ‘আমি কয়দিন বাঁচব, জানি না’

১০

শেরপুর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক আটক

১১

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১২

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

১৩

কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে তিন স্তরের কমিটি গঠন করছে সরকার

১৪

বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }