শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা ও গোসলের ব্যবস্থা, মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা—সবই আছে। পশু জবাইয়ের জন্য রয়েছেন প্রশিক্ষিত কর্মী ও ধর্মীয় রীতি পালনের ব্যবস্থাও। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানাটিতে নেই শুধু কসাইদের আনাগোনা। উদ্বোধনের পাঁচ মাস পেরিয়ে গেলেও শেরপুর জেলা কসাইখানা ব্যবহার করা হচ্ছে না।

শেরপুর শহরের দমদমা-কালীগঞ্জ এলাকায় প্রায় ৫০ শতক জমির ওপর নির্মিত কসাইখানাটি অনেকটা অচল অবস্থায় পড়ে আছে। শহরের বিভিন্ন বাজারের কসাইদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনা না করেই কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। শহর থেকে দূরে হওয়ায় পশু পরিবহন ও মাংস বাজারে আনার বাড়তি ভোগান্তির কারণে তাঁরা সেখানে যেতে আগ্রহী নন। ফলে শহরের বাজারগুলোতে আগের মতোই যত্রতত্র পশু জবাই ও মাংস বিক্রি চলছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক মানের এই কসাইখানা চালু হলে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের কয়েকটি বাজারের মাংস ব্যবসায়ীরা সেখানে যেতে চাইছেন না। তাঁদের বোঝানোর চেষ্টা চলছে। তাতে কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ভেটেরিনারি সার্জনের উপস্থিতিতে সব নিয়ম মেনে কসাইখানায় সুস্থ ও সবল পশু জবাই করতে হবে।

.

পড়ে আছে কোটি টাকার স্থাপনা
২ নভেম্বর দমদমা-কালীগঞ্জ এলাকায় কসাইখানায় গেলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ফটক খুলে দেন। ভেতরে ঘুরে দেখা যায়, বিশাল জায়গাজুড়ে নির্মিত কসাইখানাটিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতের জন্য আধুনিক যন্ত্রপাতি বসানো রয়েছে। জবাইয়ের আগে পশুকে গোসল করানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ স্থান। সারিবদ্ধভাবে রয়েছে অন্তত ২০টি গোসলের জায়গা। কিন্তু ব্যবহার না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে ১১ কোটি টাকার স্থাপনাটি।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে কসাইখানাটির নির্মাণকাজ শুরু হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে ১০ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষে চলতি বছরের জুনে শেরপুর পৌরসভার কাছে স্থাপনাটি হস্তান্তর করে প্রাণিসম্পদ কার্যালয়। শহরের যত্রতত্র পশু জবাই বন্ধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত এবং পরিবেশদূষণ কমানোই ছিল আধুনিক কসাইখানাটি নির্মাণের মূল উদ্দেশ্য। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন ভেটেরিনারি সার্জন এবং জবাইয়ের ধর্মীয় নিয়ম পালনের জন্য একজন আলেম নির্ধারিত রয়েছে। কেউ পশু জবাই করতে নিয়ে এলে তাঁরা সেখানে হাজির হন।

.

গত ২ জুন একটি গরু জবাইয়ের মধ্য দিয়ে কসাইখানাটির উদ্বোধন করা হয়। পরে জবাই করা গরুর মাংস প্রক্রিয়াজাত করার পদ্ধতিও প্রদর্শন করা হয়। এ সময় শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল হক ভূঁইয়া ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এরপর আর কোনো পশু সেখানে জবাইয়ের খবর পাওয়া যায়নি।

দমদমা-কালীগঞ্জ এলাকার বাসিন্দা মো. ইব্রাহীম বলেন, ‘এত টাকা খরচ কইরা একটা ভবন বানাইছে, অথচ কোনো কামেই লাগতেছে না। এভাবে ফালাইয়া রাখলে কয়েক দিন পর যন্ত্রপাতি নষ্ট হইবো। যেভাবেই হোক এটা ব্যবহার করা দরকার।’

পরিবেশের সুরক্ষায় দ্রুত কসাইখানা চালুর দাবি জানালেন শহরের সবজরখিলা মহল্লার বাসিন্দা মো. শাহিন মিয়া। তিনি বলেন, বাজারের মধ্যে যেখানে-সেখানে পশু জবাই করায় রক্ত ও বর্জ্য রাস্তায় পড়ে থাকে। এতে পরিবেশ নষ্ট হয়। কসাইখানাটি ঠিকমতো ব্যবহার হলে মানুষেরই উপকার হবে।

.

ব্যবহারে আগ্রহী নন কসাইরা
শেরপুর শহরের প্রচলিত মাংসের বাজারগুলো থেকে কসাইখানাটি বেশ দূরে হওয়ায় সেখানে যাওয়ার আগ্রহ দেখান না কসাইরা। দমদমা-কালীগঞ্জ থেকে শহরের নয়ানী বাজারের দূরত্ব প্রায় তিন কিলোমিটার, হাজির মোড় চার কিলোমিটার, খোয়ারপাড় এক কিলোমিটার, আখের মাহমুদ বাজার দেড় কিলোমিটার, সেরিব্রিজপাড় সাড়ে চার কিলোমিটার এবং কানাসাখোলা প্রায় পাঁচ কিলোমিটার।

কসাইদের ভাষ্য, খুব ভোরে পশু জবাই করতে হয়। কসাইখানায় পশু নিয়ে যাওয়া, জবাই শেষে মাংস আবার বাজারে নিয়ে আসা—সব মিলিয়ে বাড়তি পরিবহন ও শ্রমিক খরচ হবে।

শহরের চাপাতলী এলাকার মাংস ব্যবসায়ী সুরুজ আলী বলেন, ‘কসাইখানাটা শহর থেইকা অনেক দূরে। গরু নিয়া ওইহানে যাইতে গাড়ি লাগবো, আবার জবাই করার পর মাংস বাজারে আনতে হইবো। দুইবার গাড়িভাড়া দিলে আমাগো খরচ তো বাড়বই। এই খরচ দিয়া ব্যবসা করা কঠিন হইয়া যাইবো।’

নয়ানী বাজারের মাংস ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, ‘কসাইখানা বানানোর আগে আমাগো লগে যদি একবার কথা কইতো, তাইলে আমরা কইতাম কী সমস্যা হইতে পারে। জায়গাটা কইরা দিলেই তো হইবো না, আমাগো ব্যবসাটাও তো চালাইতে হইবো। এখন এত টাকা খরচ কইরা বানাইছে, কিন্তু কেউ ব্যবহারই করতেছে না। তাইলে লাভ কী হইল?’

.
মাংস ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তাঁদের কসাইখানায় যাওয়ার জন্য পরিবহনসুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এরপরও তাঁরা সেখানে যেতে রাজি না হলে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আরিফা সিদ্দিকা, প্রশাসক, শেরপুর পৌরসভা
.

তবে মাংস ব্যবসায়ীরা নিয়ম মানতে অনীহার কারণেই নানা অজুহাত দিচ্ছেন বলে মনে করেন অনেকে। নাম প্রকাশ না করার শর্তে দমদমা-কালীগঞ্জ এলাকার এক বাসিন্দা বলেন, ‘এটা আধুনিক কসাইখানা। ইচ্ছা করলেই অসুস্থ বা খোঁড়া পশু জবাই করা যাবে না। ডাক্তার আগে পরীক্ষা করবেন, তারপর জবাই হবে। এই ভয়ে কেউ গরু বা খাসি নিয়ে আসছেন না। তবে আমরা চাই, আধুনিক কসাইখানাটি দ্রুত ব্যবহার করা হোক।’

আধুনিক কসাইখানা শহর থেকে একটু দূরত্বে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, মাংস ব্যবসায়ীদের নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তাঁদের কসাইখানায় যাওয়ার জন্য পরিবহনসুবিধা ও প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এরপরও তাঁরা সেখানে যেতে রাজি না হলে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১

অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

২

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

৩

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৪

ফুলবাড়ি

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

৬

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

৭

টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান

৮

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

৯

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

১০

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

১১

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

১২

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

১৩

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১৪

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

১৫

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }