অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বিনোদন প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

সোনার দাম নেমে এসেছে এক বছরের সর্বনিম্ন পর্যায়ে। কেউ এই সুযোগে কম দামে সোনা কিনছেন, কেউ আবার গুনছেন লোকসান। সোনা নিয়ে এই আলোচনার মধ্যেই সামনে আসছে আরেক সোনার প্রসঙ্গ: অলিম্পিকের সোনার পদক। নামেই যার পরিচয়, কিন্তু ভেতরে আসলে কতটা সোনা থাকে?

২০২৮ সালের ১৪ জুলাই লস অ্যাঞ্জেলেসে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। এবারের আসরে ৩৬টি খেলায় মোট ৩৫৩টি পদক-ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। অলিম্পিকের ইতিহাসে যা রেকর্ড। এরই মধ্যে চলছে নানা প্রস্তুতি। সেই প্রস্তুতির একটি অংশ পদক তৈরি। কিন্তু যাঁরা এসব ইভেন্টে সোনা জিতবেন, তাঁদের গলায় যে পদক ঝুলবে, সেটি কি সত্যিই সোনার তৈরি?

.

উত্তরটা জানার আগে একটু পেছনে ফেরা যাক। আধুনিক অলিম্পিকের শুরু ১৮৯৬ সালে, এথেন্সে। সেবার প্রথম স্থানধারী যে পদক নিতেন, সেটি সোনার ছিল না, ছিল রুপার। সঙ্গে জলপাইয়ের শাখা ও একটি সনদ। দ্বিতীয় স্থানধারী পেতেন ব্রোঞ্জের পদক আর লরেলের শাখা। তৃতীয় স্থানের জন্য কোনো পদকই ছিল না।

অলিম্পিকে খাঁটি সোনা দেওয়া শুরু হয় ১৯০৪ সালে, যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। পুরোটাই সোনায় বানানো সেই পদকের ব্যাস ছিল ৩৭.৮ মিলিমিটার, ওজন ২১ গ্রাম। মানে এখনকার ভরির হিসাব ধরলে প্রতিটি সোনার পদকে ছিল প্রায় ১.৮ ভরি সোনা।

তবে খাঁটি সোনার পদকের আয়ু খুব বেশি দিন ছিল না। ১৯১২ সালের স্টকহোমে ২৪ গ্রাম পদকের পুরোটা সোনার ছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬ সালের গেমস হয়নি। ১৯২০ সালে অলিম্পিক ফিরলেও ‘খাটি সোনা’ ফিরতে পারেনি। পদকে ঢুকে পড়ে রুপা, ওপরে দেওয়া হয় সোনার প্রলেপ। অবশ্য পদকের আকারও বাড়তে থাকে দিনে দিনে।

.

যেমন ১৯২৮ সালে এর ব্যাস ছিল ৫৫ মিলিমিটার, এখন ৮৫। সর্বশেষ ২০২৪ প্যারিস অলিম্পিকে সোনার পদকের ওজন ছিল ৫২৯ গ্রাম। কিন্তু পদক যত বড় ও ভারী হয়েছে, সোনার ভাগ গেছে উল্টো পথে। এবার আসা যাক সেই উত্তরে—অলিম্পিক সোনার পদকে আসল সোনা কতটুকু থাকে?

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়মে সোনার পদকে অন্তত ৬ গ্রাম সোনা থাকতে হয়। কিন্তু পদকের যে আকার, তাতে এটুকুতে কিছুই হয় না। পুরো পদক তাই রুপা দিয়েই বানানো হয়, শতাংশের হিসাবে ৯২.৫ ভাগ। এরপর ওপরে দেওয়া হয় ৬ গ্রাম সোনার প্রলেপ। এ বছরই মিলান-কর্তিনায় হয়ে যাওয়া শীতকালীন অলিম্পিকে যেমন সোনার পদকের ওজন ছিল ৫০৬ গ্রাম। ৫০০ গ্রামই ছিল রুপা, বাকি ৬ গ্রাম সোনা।

.ছিলেন অলিম্পিক তারকা, এখন এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়.

এই ৬ গ্রামের দাম কত, সেটা এবার সোনার বাজারেই মেপে দেখা যাক। ২০ নভেম্বর, শুক্রবার বাজার বন্ধের সময় প্রতি আউন্স সোনার দাম ছিল ৩,৫২৪ ডলারের কিছু বেশি। এক আউন্সে প্রায় ৩১ গ্রাম, তাই প্রতি গ্রামের দাম দাঁড়ায় ১১৩ ডলারের মতো। ছয় গ্রামে তাহলে প্রায় ৬৮০ ডলার। একই সময়ে রুপার দাম ছিল আউন্সপ্রতি ৪১ ডলার। সেই হিসাবে ৫০০ গ্রাম রুপার দাম প্রায় ৬৫৯ ডলার। অর্থাৎ ঝলমলে সোনালি প্রলেপের আড়ালে রুপাও দামে প্রায় সমান, মাত্র ২০ ডলারের মতো কম। দুই ধাতু মিলিয়ে একটি সোনার পদকের কাঁচামালের দাম প্রায় ১,৩৪০ ডলার।

তুলনাটা প্যারিস অলিম্পিকের সঙ্গে করা যেতে পারে। অক্সফোর্ড ইকোনমিকসের মূল্যায়নে ২০২৪ অলিম্পিকে সোনার পদকের ধাতুমূল্য ছিল ১,০২৭ ডলার। সোনার দাম এখন এক বছরের সর্বনিম্নে, তবু ২০২৪ সালের তুলনায় অনেক ওপরে। ওই বছর আউন্সপ্রতি সোনার দাম ছিল প্রায় ২,৪০০ ডলার। তাই প্যারিসের চেয়ে আজকের হিসাবে একটি পদকের ধাতুমূল্য প্রায় ৩০০ ডলার বেশি।

লস অ্যাঞ্জেলেসের পদক কেমন হবে, কতটা ভারী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে। আয়োজকেরা এখনো পদকের চূড়ান্ত নকশা ও উপাদান প্রকাশ করেননি। তাই চূড়ান্ত অঙ্ক বদলাতে পারে। তবে খেলার জগতে একটা কথা আজীবনের জন্য অপরিবর্তনীয়—সোনার বাজারে দাম ওঠানামা করতে পারে, অলিম্পিক পদকের গৌরব নয়।

.অলিম্পিকে ক্রিকেট ফেরার সবচেয়ে বড় যে কারণ

১

অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

২

সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (পঞ্চম কিস্তি)

৩

শেরপুরে ১১ কোটি টাকার কসাইখানা পড়ে আছে

৪

ফুলবাড়ি

৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি

৬

আজ টিভিতে যা দেখবেন (২৩ নভেম্বর ২০২৬)

৭

টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ইলিয়াস খান

৮

পচেত্তিনোর দুঃস্বপ্নের অভিষেক, ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিল লিভারপুল

৯

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

১০

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

১১

বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

১২

এনভিডিয়া বিতর্কে নতুন করে চাপে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

১৩

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

১৪

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

১৫

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }