শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১
 ছবি:

ঢাকার একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে কাজ করেন রাফি। সকালে অফিসে এসে একটি সাধারণ ই–মেইলের উত্তর লিখতে বসলেন তিনি। প্রথম অনুচ্ছেদ পড়লেন, তারপর আরেকবার পড়লেন, যেন কিছু বাদ না যায়। দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে মনোযোগ আর ধরে রাখা যাচ্ছে না। একটু পরপর চোখ চলে যাচ্ছে অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ক্যালেন্ডারের মিটিং-তালিকায় কিংবা মোবাইলে আসা নতুন বার্তায়। শেষে কাজে ফিরলেও মনে পড়ছে না, উত্তরে ঠিক কী লিখতে চেয়েছিলেন।

রাফি সারা দিন ভারী কিছু তোলেননি, দৌড়াদৌড়িও করেননি। তবু বিকেল নাগাদ মনে হচ্ছে, মাথা আর চলছে না। শরীর ক্লান্ত না হয়েও মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ার এই অভিজ্ঞতা অনেকেরই পরিচিত।  

মানসিক ক্লান্তি কেন লাগে
দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যার সমাধান খোঁজা কিংবা এক কাজ থেকে আরেক কাজে বারবার সরে যাওয়া—এসবের কারণে মস্তিষ্ক ক্লান্ত হতে পারে। এর মধ্যে এক কাজ থেকে আরেক কাজে যাওয়াই অনেক সময় সবচেয়ে বেশি ক্লান্ত করে।

মানসিক ক্লান্তিতে ভোগা মানুষেরা সাধারণত বলেন, তাঁদের চিন্তা ধীর হয়ে যায়, অল্পতেই বিরক্তি আসে এবং হাতের কাজে মন বসাতে কষ্ট হয়। অনেকের মনে হয় ক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছেন; আর কোনো সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছা নেই। অর্থাৎ এ ক্লান্তি শুধু মনের ভুল নয়।

.

গবেষণা কী বলছে
সম্প্রতি ১১৭ জন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে যুক্তরাষ্ট্রে একটি গবেষণা হয়েছে। এতে ‘র‍্যান্ডমাইজড ক্রসওভার’ পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ একই অংশগ্রহণকারী দুই ধরনের কাজেই অংশ নেন। ৪৫ মিনিট একটানা কঠিন মানসিক কাজ করার পর তাঁরা নিজেদের ক্লান্তির মাত্রা জানান এবং একগুচ্ছ কঠিন চিন্তাশক্তির পরীক্ষা দেন। আরেকবার ৪৫ মিনিট সহজ ও সাধারণ কাজ করার পরও একই পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারীরা কিছু শারীরিক সক্ষমতার পরীক্ষাও দেন। সেখানে কাজটিতে কতটা পরিশ্রম লাগছে, তা তাঁরা নিজেরাই মূল্যায়ন করেন।

৩০ থেকে ৯০ মিনিটের দীর্ঘ ও চাহিদাপূর্ণ কাজ নিয়ে হওয়া এ ধরনের গবেষণায় দেখা গেছে, কাজ যত লম্বা হয়, ক্লান্তির অনুভূতি তত বাড়ে। একই সঙ্গে প্রতিক্রিয়ার গতি ও কাজের নির্ভুলতা কমে। মনোযোগ নিয়ন্ত্রণের ক্ষমতাও কমে যায়, যা মস্তিষ্কের তরঙ্গ মাপার পরীক্ষা (ইইজি) থেকেও বোঝা গেছে। অর্থাৎ ‘মাথা আর চলছে না’ কথাটির পেছনে বাস্তব কারণ আছে।

ক্লান্তি এক রকম নয়
‘ক্লান্ত’ শব্দটি একাধিক অবস্থাকে বোঝায়, আর প্রতিটির সমাধানও আলাদা। ঘুম ঘুম ভাব এক জিনিস, ভারী কাজ বা খেলাধুলার পর শরীরের ক্লান্তি আরেক জিনিস, আবার সারা দিনের চাপের পর মানসিক অবসাদ সম্পূর্ণ ভিন্ন।

তবে এগুলোর মধ্যে মিলও আছে। রাতে না ঘুমালে চিন্তাশক্তি কমে যায়, আবার দীর্ঘ ও চাপের দিন শেষে শরীরও ক্লান্ত লাগে। তবু এগুলো এক নয়, তাই মোকাবিলার পথও আলাদা।

.

ডেস্কে বসে কেন এত অবসাদ
আলোচনায় প্রায়ই মাল্টিটাস্কিংয়ের কথা আসে। বাস্তবে মস্তিষ্ক একসঙ্গে একাধিক কাজ করে না; সে বারবার মনোযোগ এক কাজ থেকে আরেক কাজে সরায়। প্রতিবার এই সরে যাওয়া ছোট মনে হলেও সারা দিনে তা অসংখ্যবার শুরু আর থামার ধকল তৈরি করে। কাজগুলো আলাদাভাবে কঠিন বা বিরক্তিকর না হলেও এর প্রভাব জমতে থাকে।

অনেকে মনে করেন, ক্লান্তির কারণ কেবল একটানা বসে থাকা। দীর্ঘক্ষণ বসে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়, তা ঠিক। কিন্তু সারা দিন ডেস্কে বসে থাকাটাই যে সারা দিন দাঁড়িয়ে বা চলাফেরা করে কাজ করার চেয়ে অবশ্যই বেশি ক্লান্তিকর, এমন নয়।

.বিপরীত চরিত্রে আকর্ষণ থাকলেও সম্পর্কে স্থায়িত্ব আসে মিল থেকে.

কিছু অভ্যাস সহায়ক হতে পারে
১. একই তথ্য বারবার না পড়া:
মনে রাখার জন্য একই ই–মেইল তিনবার পড়ার চেয়ে মাঝেমধ্যে বিরতি নেওয়া বেশি জরুরি। বিরতিতে কাজের চেয়ে আলাদা কিছু করাই ভালো। যেমন অফিসের নিচে হাঁটা, ছাদে বা খোলা জায়গায় কয়েক মিনিট দাঁড়ানো কিংবা শরীর টান করা। এ রকম পরিবেশ বদলানোর মূল্য কম নয়।

২.খাবার ও পানি: দুপুরের খাবার বাদ দেওয়া বা কম পানি খাওয়া মস্তিষ্কের সঞ্চিত শক্তি কমিয়ে দেয়। দীর্ঘ চিন্তার দিনে এতে কখনো সুফল মেলে না।

৩. নোটিফিকেশন বন্ধ রাখা: মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও অফিসের গ্রুপ চ্যাটের বার্তা কাজের মাঝখানে মনোযোগ নষ্ট করে। এগুলো বন্ধ রাখলে কাজ থেকে মনোযোগ সরে যাওয়া কমে।

৪. একই ধরনের কাজ একসঙ্গে করা: ই–মেইলের উত্তর, ফাইল আপডেট বা হিসাব মেলানো, এমন সমজাতীয় কাজ একটানা শেষ করে পরের কাজে গেলে মনোযোগ কম নষ্ট হয়।

৫. মস্তিষ্কেরও বিশ্রাম দরকার: ভাবা, শোনা, পড়া ও তথ্য বোঝার পরিশ্রম শারীরিক পরিশ্রমের মতোই ক্লান্তি তৈরি করে, তাই সেরে ওঠার সময়ও লাগে। কোনো ই–মেইল বারবার পড়েও বুঝতে না পারলে সেটি রেখে একটু পরে পড়া ভালো। বাকি কাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

সূত্র: সাইকোলজি টুডে
.কেন বন্ধুসভা করি? সম্পর্কের কাছে ফিরে আসার গল্প

১

মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা শেষে মুলতবি, মঙ্গলবার আবার বৈঠক

২

পরিচয় লুকিয়ে পুলিশকে ফাঁকি দেন সুইডেন আসলাম

৩

পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ

৪

শরীর ক্লান্ত নয়, তবু মস্তিস্কে ক্লান্তি লাগে কেন

৫

রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার

৬

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

৭

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

৮

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

৯

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

১০

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

১১

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

১২

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

১৩

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }