খেলা

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

স্পোর্টস ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

২০২৫-২৬ মৌসুমে ৯৮ কোটি ৮২ লাখ ইউরো (১০৮ কোটি ৩০ লাখ ডলার) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। একই সঙ্গে সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে প্রথম ফুটবল ক্লাব হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করেছে জার্মান জায়ান্টরা।

শনিবার মিউনিখে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। গত মৌসুমের তুলনায় বায়ার্নের রাজস্ব বেড়েছে প্রায় এক কোটি ইউরো।

তবে কর-পূর্ব মুনাফা কিছুটা কমেছে। ২০২৫-২৬ মৌসুমে এ খাতে ক্লাবটির আয় হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ইউরো। আগের মৌসুমে যা ছিল ৪ কোটি ২৫ লাখ ইউরো।

সদস্যসংখ্যা পাঁচ লাখ ছাড়ানোর মধ্য দিয়ে ক্রীড়াজগতেও বিরল এক মাইলফলক স্পর্শ করেছে বায়ার্ন। বিশ্বে প্রথম ফুটবল ক্লাব হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছে তারা। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটাধিকার রয়েছে।

গত ১২ বছরে বায়ার্নের সদস্যসংখ্যা দ্বিগুণ হয়েছে। ২০১৪ সালে ক্লাবটির সদস্য ছিল আড়াই লাখ। চলতি বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখের বেশি।

মাঠের পারফরম্যান্সেও সফল মৌসুম কাটিয়েছে বায়ার্ন। ২০২৫-২৬ মৌসুমে লিগ ও কাপ—দুই শিরোপাই জিতেছে পুরুষ দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে হেরেছে তারা।

ইউরোপীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছিল জার্মান জায়ান্টরা। তবে দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

বায়ার্নের নারী দলও ঘরোয়া লিগ ও কাপের শিরোপা জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে তারাও পুরুষ দলের সাফল্যের পুনরাবৃত্তি করে। তবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে হেরে তাদেরও বিদায় নিতে হয়।

ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেন, ‘আমরা আরও একটি রেকর্ড গড়া বছর পার করেছি। এটি প্রমাণ করে, আমাদের ক্লাবের ভিত্তি অত্যন্ত মজবুত। নিজেদের দলগুলোর ক্রীড়াসাফল্যের জন্য সর্বোত্তম পরিবেশ নিশ্চিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রেখেছি।’

৩৫ বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নের ৭০ শতাংশ মালিকানা ক্লাবের সদস্যদের হাতে। জার্মানির নিয়ম অনুযায়ী, কোনো ক্লাবের সংখ্যাগরিষ্ঠ মালিকানা সদস্য বা সমর্থকদের হাতে থাকতে হয়। বায়ার্নের ক্ষেত্রে এই হার প্রয়োজনীয় ন্যূনতম সীমার চেয়ে অনেক বেশি।

বাকি ৩০ শতাংশ মালিকানা জার্মানির চার প্রতিষ্ঠান—অ্যাডিডাস, অডি, আলিয়াঞ্জ ও ভিসম্যানের হাতে। প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটিরই বাভারিয়া অঞ্চলে শিকড় রয়েছে।

১

রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার

২

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয়

৩

প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ

৪

কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক

৫

দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক

৬

বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী

৭

রাজশাহীর বিভাগীয় কমিশনারের ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন

৮

রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি

৯

সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ ৪ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

যশোরে মারধর করে পুলিশে দেওয়া সাংবাদিক সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের দাবি জানাল এনসিপি

১৩

পেট্রাপোল দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, দাবি বিজেপি বিধায়কের

১৪

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

১৫

‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }