ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০২৩ (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ও ২০২৪ (২০২০-২১ শিক্ষাবর্ষ) সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ গবেষণাকর্মের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে চার শিক্ষককে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
.জীববিজ্ঞান অনুষদের আটটি বিভাগের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মনোবিজ্ঞান বিভাগ থেকে ৩ জন, অণুজীববিজ্ঞান বিভাগ থেকে ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে ১০ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা. আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার।
উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন ইমন বাড়ৈ, মোসা. শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, মোসা. আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন।
.প্রাণিবিদ্যা বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি।
প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ।
মনোবিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান।
.অণুজীববিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, মোসা. নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো. শিহাব উল্লাহ রিফাত।
মৎস্যবিজ্ঞান বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন মিস শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো. মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো. সাব্বির হোসেন।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো. স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো. মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা।
.চার ক্যাটাগরিতে ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন চারজন শিক্ষক। তাঁরা হলেন অধ্যাপক ক্যাটাগরিতে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারা বেগম, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৎস্যবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু এবং প্রভাষক ক্যাটাগরিতে একই বিভাগের প্রভাষক স্পেনসার মার্ক মন্ডল।