ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায়

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১
 ছবি:

প্রায় তিন দশক পর দেখা। একসময় একই বিদ্যালয়ে পড়তেন তাঁরা। পরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি সেই সহপাঠীকে কুলাউড়া পৌর শহরের সড়কের পাশে ভাঙাচোরা ভ্যানে ঝালমুড়ি বিক্রি করতে দেখেন মোহাম্মদ নূরুল ইসলাম খান। বন্ধুর দুরবস্থা দেখে এগিয়ে আসেন তিনি। খবর দেন অন্য সহপাঠীদের। সবাই মিলে প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলে সেলিম উদ্দিনকে (৪৭) কিনে দেন নতুন একটি ভ্যান।

গতকাল সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকায় সেলিমকে নতুন ভ্যানটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তাঁর সহপাঠী মিশকাত মজিদ, তাফহীম আহমদ, সাকেল আহমেদ, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, নাসির জামান খান, সঞ্জয় দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

.

সেলিমের বাড়ি কুলাউড়া শহরের শিবির এলাকায়। তাঁর বাবা মারা গেছেন। বৃদ্ধ মা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে তাঁর সংসার। শারীরিক অসুস্থতা ও অভাবের কারণে নবম শ্রেণিতে পড়ার সময়ই লেখাপড়া বন্ধ হয়ে যায়। এরপর সহপাঠীদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

নূরুল ইসলাম খান বলেন, ‘১০-১৫ দিন আগে মিলি প্লাজায় (স্থানীয় একটি বিপণি) কেনাকাটা করতে যাই। হঠাৎ ঝালমুড়ি খাইতে মন চাইল। মার্কেটের সামনেই ভ্যানে একজন ঝালমুড়ি বিক্রি করছিলেন। পুরান-ভাঙাচোরা ভ্যান। ঝালমুড়ি বানানোর সময় কথা বলতে বলতে জানলাম, দোকানদার আমাদেরই সহপাঠী সেলিম। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে একলগে পড়তাম। ক্লাস নাইন থেকে তারে আর খুঁজে পাইনি। আমিও বেশ কয়েক বছর চীনে ছিলাম। সেলিমের লগে অনেক কথা হইল। নিজের, পরিবারের অনেক কথা কইল। ভাঙাচোরা ভ্যানের কষ্টটাই তার বেশি মনে হইল।’

.

নূরুল ইসলাম খান আরও বলেন, ‘মেসেঞ্জারে আমাদের এসএসসি ৯৪ ব্যাচের একটি গ্রুপ আছে। সেখানে সেলিমের বিষয় নিয়ে আলোচনা করলাম। অনেকে সাড়া দিল। প্রায় ২৫ হাজার টাকা চাঁদা তুলি সেলিমের লাগি একটি ভ্যান তৈরি করলাম। সহপাঠী-বন্ধুর পাশে সবাই মিলে দাঁড়াইলাম আরকি।’

নতুন ভ্যান পেয়ে আনন্দিত সেলিম বলেন, ‘ক্লাস নাইনে উঠে হঠাৎ টাইফয়েড রোগ হইল। স্কুলে যাওয়া বন্ধ হই গেল। আব্বা দিনমজুরি করতেন। সংসার, আমার চিকিৎসার খরচ চালানি খুব কষ্ট হইছিল। অসুখ কমতে অনেক দিন সময় লাগল। এর মাঝে ক্লাসের বন্ধুরা এসএসসি পাস করি কলেজে উঠল। লেখাপড়া নিয়া তারা ব্যস্ত হই গেল।’

.

জীবিকার তাগিদে একসময় রাস্তার পাশে পান-সিগারেট বিক্রি করেছেন সেলিম। পরে মুদিদোকানে কাজ নেন। সেই আয়েও সংসার চলছিল না। পরিচিত এক ব্যক্তির পুরোনো ভ্যান ধার নিয়ে বছরখানেক আগে শুরু করেন ঝালমুড়ি বিক্রি। কিন্তু ভ্যানটি প্রায়ই নষ্ট হতো।

সেলিম বলেন, ‘বন্ধুরা নতুন ভ্যান দেওয়ায় খুব উপকারে লাগছে। এখন আর টেনশন নাই। বন্ধুরার লাগি ঝালমুড়ি ফ্রি।’

১

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

২

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজি

৫

পাকিস্তানে প্রতি তিন প্রাপ্তবয়স্কের একজন মানসিক রোগে আক্রান্ত

৬

ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো

৭

রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক

৮

পোশাক খাতে পরিচালকদের গড় বেতন ৩ লাখ, শ্রমিকের ২০ হাজার টাকা

৯

সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ

১০

হলকক্ষের একটি সিট দখল নিয়ে বিরোধের জেরে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ

১১

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

১২

ইরান যুদ্ধ কি থামাতে পারবে মার্কিন কংগ্রেস?

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন

১৪

শুটিংয়ের প্রস্তুতি নিতে গিয়ে মৃত্যু, ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

১৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }