জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১
 ছবি:

আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ার উদ্যোগ; পোলট্রি খাতে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান, প্রাণিজ আমিষের ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণী ও প্রাণিজাত পণ্যের প্রবেশাধিকার বাড়াতে খাদ্যনিরাপত্তা, রোগ নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক কোয়ারেন্টিন মান নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের বিপুল সম্ভাবনা রয়েছে। যথাযথ পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এ খাত দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস হয়ে উঠতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ প্রাণিসম্পদ খাত। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ বলে জানান তিনি।

দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার ৬৫ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এ জন্য খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পোলট্রি খাতে বড় কর্মসংস্থান

পোলট্রি শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ যুক্ত, যাঁদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকার বেশি। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির সম্ভাবনা বাংলাদেশের সামনে রয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদনের পাশাপাশি পণ্যের মান, নিরাপত্তা ও রোগমুক্তি নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ খাতে রোগ প্রতিরোধের সক্ষমতা বাড়াতে আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদন করা হচ্ছে। তবে দেশের চাহিদার তুলনায় এ উৎপাদন পর্যাপ্ত নয়। ফলে রোগ প্রতিরোধে টিকার উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানের পরীক্ষাগার, প্রক্রিয়াজাতকরণ এবং সনদ দেওয়ার ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রাণিজ পণ্যের নিরাপত্তা ও রোগমুক্তির বিষয়ে আমদানিকারক দেশের শর্ত পূরণ করতে না পারলে বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ে। এ কারণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুরো সরবরাহব্যবস্থায় মান নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান

প্রাণীদের প্রতি অকারণে নির্যাতন ও কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষের উপকারের জন্যই আল্লাহ প্রাণীদের সৃষ্টি করেছেন। তাই তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা সবার কর্তব্য। পরিবারের শিশু-কিশোরদেরও প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তিনি বলেন, আশপাশের প্রাণীদের যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুযোগ থাকলে তাদের নিরাপত্তা ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে এমন একটি পরিবেশ ও বাংলাদেশ গড়া সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদ থাকবে।

পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রবণতা বাড়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, পশুপাখিরও অধিকার রয়েছে। তাদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত ও রোগ থেকে মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে এবং ভয় ও মানসিক যন্ত্রণা থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পদক তুলে দেন। গবাদিপশুর খামার ক্যাটাগরিতে পদক পান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিউটি পাঠা খামারের মালিক বিউটি বেগমও পদক পেয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী ঘুরে দেখেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজামান খান।

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন লালমনিরহাটের সাইদুল ইসলাম

২

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

৩

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৪

গোপালগঞ্জে থানা, ট্রেন ও সরকারি বরাদ্দ স্থগিত, ভুগছে সাধারণ মানুষ

৫

এফডিএর অনুমোদন পেল স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলি

৬

৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, শ্বশুরবাড়িতে; আলিম পরীক্ষায় শতভাগ ফেল

৭

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৮

মুসলিমদের কোটা দিতে ওবিসি সংরক্ষণ কমাতে চায় বিরোধীরা, অভিযোগ মোদির

৯

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন লড়াই’

১০

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ নিয়ে যে ব্যাখ্যা ভারতের

১১

হাসিনার বিমান চাওয়া ও সীমান্তে আওয়ামী নেতাদের অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

১২

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৩

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, পুলিশের ভেতরেও নজরদারি; চার কর্মকর্তা আটক

১৪

সুবর্ণচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা

১৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }