মেকআপ রুমে অপেক্ষা, রাতভর ঝগড়া! সত্যিই কি বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী

আজাদ চাকরি ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১১
 ছবি:

বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত অথচ অমীমাংসিত প্রেমের গল্পগুলোর একটি মিঠুন চক্রবর্তী ও শ্রীদেবীর সম্পর্ক। আশির দশকে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা চলচ্চিত্রজগতে। এমনকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন—এমন খবরও প্রকাশিত হয়েছিল। শোনা যায়, ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তাঁদের সম্পর্ক ছিল। কিন্তু সত্যিই কি বিয়ে করেছিলেন এই দুই তারকা? নাকি পুরোটাই ছিল বলিউডের রঙিন গুঞ্জন?

এত বছর পর আবারও আলোচনায় সেই পুরোনো সম্পর্ক। সম্প্রতি চিত্রগ্রাহক ও পরিচালক লরেন্স ডি’সুজার একটি সাক্ষাৎকার সামনে এসেছে। সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ১৯৮৯ সালের ‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের স্মৃতিচারণা করেছেন তিনি। আর সেখানেই উঠে এসেছে মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতার কিছু ঘটনা।

লরেন্স জানান, শুটিং চলাকালে মিঠুন প্রায়ই সেটে আসতেন। কখনো শুটিং শেষ হওয়ার সময়, কখনো কাজ চলার মধ্যেই। শ্রীদেবীর সঙ্গে দেখা করার জন্য তাঁর মেকআপ রুমে অপেক্ষা করতেন। এমনকি শুটিংয়ের মধ্যেও শ্রীদেবীকে বারবার ফোন করতেন মিঠুন। ফোন এলে শ্রীদেবী কাজ থামিয়ে কথা বলতেন, আবার ফিরে এসে শুটিং শুরু করতেন।

.


লরেন্সের ভাষ্য, শ্রীদেবী স্বভাবে ছিলেন বেশ শান্ত ও অন্তর্মুখী। শট শেষ হলে প্রায়ই একা বসে থাকতেন। তবে কাজের ব্যাপারে ছিলেন অত্যন্ত পেশাদার।

মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক প্রসঙ্গে লরেন্সের বক্তব্য, ‘সবাই জানত, তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। তখন মিঠুনদা বিবাহিত ছিলেন, যোগিতা বালির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সেটে আমি যা দেখেছি, শুধু সেটুকুই বলতে পারি। মিঠুনদা এসে শ্রীদেবীর মেকআপ রুমে অপেক্ষা করতেন।’

লরেন্সের এই বক্তব্য দুই তারকার প্রেমের গুঞ্জনকে নতুন করে আলোচনায় এনেছে। তবে দুই তারকা সত্যিই বিয়ে করেছিলেন কি না, এ বিষয়ে তিনি মন্তব্য করেননি।

১৯৮৫ সালে গোপনে বিয়ের গুঞ্জন
মিঠুন ও শ্রীদেবীর পরিচয় ১৯৮৪ সালের ‘জাগ ওঠা ইনসান’ ছবির শুটিংয়ের সময়। ছবিতে দুজনের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। এরপর ‘ওয়াক্ত কি আওয়াজ’, ‘ওয়াতন কে রাখওয়ালে’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।
সেই সময় মিঠুনের জীবনে ছিলেন স্ত্রী যোগিতা বালি। ১৯৭৯ সালে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু শ্রীদেবীর সঙ্গে মিঠুনের ঘনিষ্ঠতা বাড়তে থাকলে বলিউডে তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

.

২০১৭ সালে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়া টুডে। সেখানে দাবি করা হয়, ১৯৮৫ সালে গোপনে বিয়ে করেছিলেন মিঠুন ও শ্রীদেবী। এমনকি তাঁদের সম্পর্কের কথা যোগিতা বালির কানে পৌঁছেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেই সময়ের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীদেবী নাকি মিঠুনকে স্ত্রী যোগিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার শর্ত দিয়েছিলেন। কিন্তু মিঠুন সংসার ছাড়তে রাজি হননি। ফলে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

বিয়ের দাবির পক্ষে কী বলেছেন সহকর্মীরা
এই সম্পর্কের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছিলেন অভিনেত্রী সুজাতা মেহতা। শ্রীদেবীর সঙ্গে কাজ করেছেন তিনি। ২০২৪ সালে হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রীদেবীর মানসিক অবস্থার কথা বলতে গিয়ে মিঠুনের প্রসঙ্গ তোলেন সুজাতা।

তাঁর দাবি, মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুটিংয়ের সময় অবশ্য নিজের কাজের প্রতি মনোযোগ হারাতেন না। ক্যামেরা চালু হলেই চরিত্রের মধ্যে ঢুকে যেতেন। শট শেষ হলে আবার এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকতেন।

.

সুজাতার কথায়, ‘তাঁরা একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন। আমার মনে হয়, তাঁদের বিয়েও হয়েছিল। এমনটাই তো শোনা যায়।’

অভিনেতা ও পরিচালক করণ রাজদানও মিঠুন ও শ্রীদেবীর সম্পর্ক নিয়ে কথা বলেছেন। ২০২৫ সালে সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কখনো কখনো রাতভর ফোনে কথা–কাটাকাটি চলত। মিঠুনের আবেগপ্রবণ স্বভাবের কথাও উল্লেখ করেন তিনি।

মিঠুনের রহস্যময় উত্তর
বিয়ের গুঞ্জন নিয়ে মিঠুন নিজেও একবার প্রশ্নের মুখে পড়েছিলেন। পুরোনো একটি সাক্ষাৎকারে তাঁকে শ্রীদেবীর সঙ্গে গোপন বিয়ের খবর নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিঠুন বলেছিলেন, ‘আমি জানি না। এ নিয়ে কোনো মন্তব্য করব না।’
তাঁর এই উত্তরও রহস্যের সমাধান করেনি; বরং নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে মিঠুনের এই মন্তব্যকে বিয়ের স্বীকারোক্তি হিসেবে দেখার সুযোগ নেই।

বইয়ে বিয়ের নির্দিষ্ট তারিখের উল্লেখ
মিঠুনের জীবনী নিয়ে লেখা বই ‘মিঠুন চক্রবর্তী: দ্য দাদা অব বলিউড’–এ লেখক রাম কমল মুখার্জি এই সম্পর্কের আরও কিছু তথ্য দিয়েছেন। রেডিফে প্রকাশিত বইয়ের একটি অংশে দাবি করা হয়, মিঠুন ও ওই অভিনেত্রীর বিয়ে হয়েছিল ১৯৮৭ সালের ১৯ ফেব্রুয়ারি। বিয়েটি হয়েছিল বাঙালি হিন্দুরীতিতে। তাঁদের সেই সম্পর্ক নাকি প্রায় ৯ মাস স্থায়ী হয়েছিল।

.আলোকচিত্রীদের আচরণেই অস্বস্তি, পোশাক দায়ী নয়: ঐশ্বরিয়া.

লেখকের বর্ণনায়, মিঠুন তখন যোগিতা বালির সঙ্গে সংসার করছিলেন। অন্যদিকে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কও বজায় রেখেছিলেন। দুই জীবন সামলাতে গিয়ে একসময় জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত সেই সম্পর্ক ভেঙে যায়।
আজও রহস্য

আশির দশকে মিঠুন ও শ্রীদেবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে তাঁদের সহকর্মীদের একাধিকজন দাবি করেছেন। বইতে আছে বিয়ের কথা। দুই তারকা যে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, সেটা স্পষ্ট। কিন্তু বিয়ে করেছিলেন কি না, সে প্রশ্নের উত্তর আরও রহস্য।  
১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁদের দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মারা যান অভিনেত্রী।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে অবলম্বনে

১

চট্টগ্রাম–কাপ্তাই সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

২

ডটের পর ডট খেলে বাংলাদেশকে বিপদে ফেলছেন মাহিদুল

৩

তোলারাম কলেজের স্মৃতিচারণা

৪

জাদুকর এসেছিল!

৫

জার্মানিতে বাঙালি কন্যার বিয়ে, যে কারণে জায়গা পেল বিশ্বখ্যাত ভোগে

৬

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

৭

চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য

৮

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক

৯

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

১০

আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

১১

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

১২

আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের

১৩

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে খোয়ালেন ৯ লাখ ৭০ হাজার টাকা, দেশে ফিরে সীমান্তে আটক

১৪

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা

১৫

চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }