গ্যাস সরবরাহ বন্ধ, ফের থামল যমুনা সার কারখানার উৎপাদন

স্টাফ রিপোর্টার, জামালপুর:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

গ্যাসসংকট, চাপের ঘাটতি ও যান্ত্রিক ত্রুটি একটির পর একটি সংকট কাটিয়ে উৎপাদনে ফিরেও শেষ রক্ষা হলো না রাষ্ট্রায়ত্ত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (জেএফসিএল)।

সর্বশেষ রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে তিতাস গ্যাস ও পেট্রোবাংলা কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।  তবে আগামী ডিসেম্বর থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালুর আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএফসিএলের উপমহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, তিতাস গ্যাস ও পেট্রোবাংলা কর্তৃপক্ষ কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় উৎপাদন থেমে গেছে। তারা আগামী ডিসেম্বর মাসে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন।
এর আগে গ্যাসসংকটের কারণে ২০২৪ সালের ১৫ জানুয়ারি কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৪ ডিসেম্বর গ্যাস সরবরাহ শুরু হলেও প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। চলতি বছরের ২২ জানুয়ারি গ্যাসের চাপ কমে ৮ কেজিতে নেমে আসে। পরে ১৫ ফেব্রুয়ারি চাপ আরও কমে ৫ দশমিক ২ কেজিতে পৌঁছালে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

দীর্ঘ অপেক্ষার পর গত ২০ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ পুনরায় শুরু হয়। এরপর ৬ অক্টোবর রাত ৩টা ১০ মিনিটে কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায়, ৮ অক্টোবর বয়লারে লিকেজ দেখা দেওয়ায় আবারও উৎপাদন বন্ধ করতে হয়। প্রায় ১৫ দিন মেরামতকাজ চলার পর গত শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পুনরায় উৎপাদন শুরু হয়। কিন্তু দুই দিন না যেতেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ফের থেমে গেল উৎপাদন।

জেএফসিএলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক জানিয়েছেন, কারখানাটিতে স্থিতিশীলভাবে ইউরিয়া উৎপাদন চালু রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। প্রয়োজনীয় গ্যাসের চাপ ও সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন অব্যাহত রাখা কঠিন।
প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনক্ষম এই কারখানাটি জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ১৯টি জেলার কৃষকদের সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বারবার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় সার সরবরাহের ধারাবাহিকতা এবং কৃষকদের চাহিদা পূরণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর উৎপাদন চালু, আবার যান্ত্রিক ত্রুটি, এরপর গ্যাস সরবরাহ বন্ধ এভাবে একের পর এক ধাক্কায় কারখানাটির উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডিসেম্বর থেকে গ্যাস সরবরাহের আশ্বাস বাস্তবায়িত হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। শুধু আশ্বাস নয়, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটির উৎপাদন স্থিতিশীল করাই এখন সময়ের দাবি।

 

শু

১

ইরানে যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ভারত ও পাকিস্তানের কী হবে?

২

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মঈন খান

৩

ডেমোক্র্যাটদের জয়ে নেতানিয়াহুকে হটানোর স্বপ্ন দেখছে ইসরায়েলি বিরোধীরা

৪

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

৫

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

মার্কিন নির্বাচনের ফল নিয়ে সতর্ক করলেন মোজতবা খামেনি

৭

যুদ্ধজাহাজ ‘ব্রহ্মপুত্র’ ডুবির ঘটনায় ভারতীয় নৌবাহিনীর ২ কর্মকর্তার কোর্ট মার্শাল

৮

ডেঙ্গুতে আক্রান্ত ফুয়াদ

৯

দক্ষিণ কোরিয়া গেলেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা

১০

নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ, বিসিবির স্বাধীন কমিটির প্রধান হলেন রাশনা ইমাম

১১

স্পিকারের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে পদ হারালেন সরকারি কর্মকর্তা

১৩

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সংহতি জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের

১৪

ফুটপাত দখলমুক্ত করায় সবাইকে খুশি করতে পারিনি, ‘স্যরি’: ডিএসসিসি

১৫

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত