জামালপুর জেলা যুবদলের আয়োজনে শহরের পৌর গোরস্থানে ঝোপঝার, ময়লা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকাল থেকে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা কালে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান, যুবদল নেতা একরামুল হোসেন মানিক, ইমরান কায়সার প্রমূখ।
এ সময় বক্তারা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পুরো গোরস্থানের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জিয়া পরিবার ও গোরস্থানের শায়িত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।