জামালপুরে নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন : চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

​জামালপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে 'নিরাপদ ও দায়িত্বশীল অভিবাসন : চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জামালপুর কার্যালয়ে সেমিনারে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অবৈধ অভিবাসনের ঝুঁকি এড়াতে এবং দালালের খপ্পর থেকে বাঁচতে বিদেশ গমনেচ্ছুকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ​সেমিনারে প্রধান অতিথি ছিলেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের বার্তা সম্পাদক ও অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক সুমন মাহমুদ, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সাবেক জরীপ কর্মকর্তা ও প্রশিক্ষক মো. আমজাদ হোসেন। ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক তথ্য না জেনে ও যথাযথ প্রশিক্ষণ না নিয়ে বিদেশে পাড়ি জমানোর কারণে অনেক প্রবাসী নানা রকম সমস্যার সম্মুখীন হন।...