শেখ হাসিনার জন্মদিন পালন: আদালত চত্বরে ৩ আওয়ামীপন্থী আইনজীবীকে মারধরের অভিযোগ

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০
 ছবি:

পলাতাক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে তিন আওয়ামীপন্থী আইনজীবীকে মারধর ও দুটি চেম্বার ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির একটি পক্ষের নেতা–কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আইনজীবীরা হলেন সানোয়ার মল্লিক, শাহীন খান ও তানিয়া সুলতানা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে কয়েকজন আইনজীবী কর্মসূচির আয়োজন করেন। এর প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে আদালত চত্বরে মিছিল করেন সদর উপজেলা বিএনপির কয়েকজন নেতা–কর্মী ও সমর্থক। মিছিলটির নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ।


অভিযোগ আছে, মিছিল থেকে কয়েকজন সানোয়ার মল্লিককে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সিঁড়িতে মারধর করেন। পরে তাকে টেনে আদালত ভবনের সামনে এনে আবার মারধর করা হয়।

সানোয়ার মল্লিক অভিযোগ করেন, দুই দিন আগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন আইনজীবী মিলে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনার জেরেই বিএনপির কয়েকজন নেতা–কর্মী বুধবার আদালত চত্বরে মিছিল করেন। ওই মিছিল থেকে মাহবুব মোর্শেদ ও তার ছেলে মিহির তাকে মারধর করেন। হামলাকারীরা রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেছেন। তাঁদের ভয়ে হাসপাতালে ভর্তি হতে পারেননি। স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে আত্মগোপনে আছেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন মাহবুব মোর্শেদ। তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কিছু লোক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন কর্মসূচি করে থাকেন। এর প্রতিবাদে বিএনপি আদালত চত্বরে মিছিল করেছে। সেই মিছিল থেকে সংক্ষুব্ধ হয়ে কেউ কিছু ঘটিয়ে থাকতে পারে। কারা ঘটিয়েছে, তা আমি বলতে পারব না।’

মিছিল শেষে বিএনপির কয়েকজন নেতা–কর্মী ও সমর্থক আইনজীবী সমিতির পাশে একটি ভবনে থাকা শাহীন খান ও তানিয়া সুলতানার চেম্বারে যান বলে অভিযোগ করেন ওই দুই আইনজীবী। তাদের অভিযোগ, সেখানে তাদের মারধর ও চেম্বার ভাঙচুর করা হয়।

তানিয়া সুলতানা বলেন, ‘বিএনপির ৩০ থেকে ৩৫ জন শাহীন খান ও আমার চেম্বারে প্রবেশ করেন। ভয়ে শাহীন টয়লেটে পালিয়ে যান। হামলাকারীরা টয়লেটের দরজা ভেঙে আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করেন। আমরা আতঙ্কিত হয়ে বিষয়টি জ্যেষ্ঠ আইনজীবী ও আইনজীবী সমিতিকে জানিয়েছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পুলিশ আদালতে পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

১

ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার

২

সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়

৩

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে ১২ পুলিশ সদস্য আহত, একজন গ্রেপ্তার

৪

শেখ হাসিনার জন্মদিন পালন: আদালত চত্বরে ৩ আওয়ামীপন্থী আইনজীবীকে মারধরের অভিযোগ

৫

অতিরিক্ত আইজিপি ইকবাল নেতৃত্বে যাত্রা শুরু করল ‘সাইবার পুলিশ ইউনিট’

৬

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক: কৃষি সচিব

৭

যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু

৮

জানুয়ারি থেকে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

৯

দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

সাংগঠিনক পদেক্ষপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়: জামায়াতের আমির

১১

জামালপুরে তিনদিন অনশন করে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেলেন ৪৪ জন

১২

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

১৩

সংরক্ষিত নারী এমপি মিষ্টির আসন শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ

১৪

বিএনপি-আ.লীগের গোপন বৈঠকে ডিবির হানা

১৫

কে এই ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত