নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ করায় এনসিপির এক নেতাকে মারধরের অভিযোগের পর মাটি কাটা বন্ধ করে দেয় পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নড়েচড়ে বসার খবর পাওয়া গেছে। পরে এককভাবে নদী থেকে মাটি কাটা সম্ভব না হওয়ায় আওয়ামী লীগ নেতার বাড়িতে বৈঠকের আয়োজনের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাদির সিবিআইয়ের বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রের দাবি, বৈঠকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছামেদ আলী, ৬ নম্বর ওয়ার্ডের সম্পাদক হাসান আলী, বক্তাবলী ১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মান্নেক খান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মেসিসহ ১৪-১৫ জন উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। বৈঠকে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধানেরও যোগ দেওয়ার কথা ছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
তবে বৈঠক শুরুর আগেই নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাদির সিবিআইয়ের বাড়িতে উপস্থিত হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছামেদ আলীসহ অন্যরা পালিয়ে যান বলে জানা গেছে।
ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, তাদের সামনে নারীদের পাঠিয়ে পথরোধের চেষ্টা করা হয়। পরে ছামেদ আলী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।
তবে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান বৈঠকে যোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতার বাড়িতে আমার বৈঠক আছে—এটি সত্য নয়। কাদির সিবিআই ছাত্রলীগ করেছে, তা-ও জানা নেই।’
শু