এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কয়েকটি কর্মসূচি স্থগিত

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আগামীকাল রোববার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং পরশু সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে নির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর পরবর্তী কর্মসূচিগুলোও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে বলে জানানো হয়েছে।

এদিকে আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সদর এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তর উপজেলার জুলাই পদযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। একইভাবে উত্তরাঞ্চলের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় রাজশাহীর গোদাগাড়ী এবং সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত