রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

রংপুর ব্যুরো:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, রাজনীতিতে ফিরতে হলে দলটিকে রাজনৈতিক আচরণ করতে হবে। সন্ত্রাস ও নাশকতাকে রাজনীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে লাভ হবে না। ২০২৪ সালে সংঘটিত অপরাধের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই।

‘জুলাই গণহত্যার দ্রুত বিচার ও সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে’ আয়োজিত সমাবেশে এ কথা বলেন হাসনাত কাইয়ূম। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), অল্টারনেটিভস, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

.

আওয়ামী লীগের উদ্দেশে হাসনাত কাইয়ূম বলেন, ১৭ বছর ধরে মানুষ গণতান্ত্রিক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, লুটপাটের বিচার ও গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিল; কিন্তু এসব দাবির বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০২৪ সালের অপরাধের বিচার না করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তিনি বলেন, ‘আপনি যদি রাজনীতিতে ফিরতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক আচরণ করতে হবে।’

হাসনাত কাইয়ূম বলেন, আওয়ামী লীগের আট দফা আন্দোলনকে কেন্দ্র করে গোপালগঞ্জে রাস্তাঘাট, প্রশাসনিক স্থাপনা, আদালত ও থানায় হামলা হয়েছে। এমনকি হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে। নড়াইলেও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলকভাবে কারও বাড়িঘরে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তিনি। একই সঙ্গে একজন হিন্দু নেতার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুরো হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে প্রচারেরও সমালোচনা করেন তিনি।

.

হাসনাত কাইয়ূম বলেন, বাংলাদেশের আইনে আওয়ামী লীগের বিচার হতে হবে। বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে অপরাধের দায় থেকে মুক্ত হওয়ার পরই তাদের নাগরিক ও গণতান্ত্রিক অধিকার ভোগের বিষয়টি আসতে পারে। তবে তিনি আওয়ামী লীগের সমর্থকদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পক্ষেও মত দেন।

সরকারের প্রতি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। তিনি বলেন, জাতীয় ঐক্য মানে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নয়। গণতন্ত্র, মৌলিক অধিকার ও অর্থনৈতিক সংস্কারের প্রশ্নে জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, পুলিশ আক্রমণকারী ও আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করায় সরকারকে ধন্যবাদ জানাই।

.

শ্রমিক ও রিকশাশ্রমিকদের জীবন-জীবিকার দাবিকে নস্যাৎ করতে নাশকতার রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেন হাসনাত কাইয়ূম। তিনি বলেন, রাজনীতি ও নাশকতার পার্থক্য বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। বড় রাজনৈতিক দলগুলোর বাইরেও গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক মুক্তির পক্ষে থাকা দল ও সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড আবারও প্রমাণ করছে, দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই। জুলাই গণ–অভ্যুত্থানের পর বিভাজন কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন ও সংস্কারের কথা বলা হয়েছিল। এমনকি আওয়ামী লীগের সমর্থকদের পুনর্বাসনের কথাও বলা হয়েছিল; কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না।

বিএনপি সরকারের সমালোচনা করে তাজনূভা জাবীন বলেন, শুধু কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য করলেই জাতীয় ঐক্য হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সচিবালয় ও বিচার বিভাগ সংস্কার না করে জাতীয় ঐক্যের কথা বলার সুযোগ নেই।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কাউন্সিল সদস্য অনিক রায়, বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ বক্তব্য দেন।

১

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, শুরু এনসিপির সঙ্গে

২

কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতেই ৫০০ কোটি টাকার হাসপাতাল নির্মাণের কাজ!

৩

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

৪

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

৫

খুলনায় বিএনপি নেতাকে গুলি

৬

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

৭

মুকুটের আড়ালে কেলেঙ্কারি, ৭৪ বছরের মিস ইউনিভার্সের ১০ বিতর্ক

৮

রেঙ্গুন থেকে বলিউডের ক্যাবারে কুইন, পর্দার আড়ালে হেলেনের সংগ্রাম

৯

ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়

১০

প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত, তবে ‘নিঃশর্ত ঐক্য’ চায় না এনসিপি

১১

৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন

১২

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৩

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, ঘেরাওয়ের পর ঘরের জানালা ভেঙে পালালেন নারী

১৪

রোহিঙ্গা ক্যাম্পে নিয়োগ দেবে প্ল্যান ইন্টারন্যাশনাল

১৫

নিউইয়র্কের মেয়র মামদানি ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }