দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:১১
 ছবি:

দেশের সংকটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম— জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।

কিন্তু বিএনপি সেই ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সর্বপ্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে দ্বিতীয়বারের মতো যখন নির্বাচন হলো, তখন নির্বাচনে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দল অঙ্গীকার করেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই যখন তারা শপথগ্রহণ করল, সেই শপথ গ্রহণেই তারা দ্বিতীয়বারের মতো আবারও জাতীয় ঐক্য ভঙ্গ করল এবং জনগণের প্রতি দেয়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দেয়া অঙ্গীকার ভঙ্গ করল সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে। গত ৭ মাস ধরে তারা এই গণভোটের গণরায়কে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করেছে।

জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রস্তাব করতে হবে। আওয়ামী লীগ ঠেকানোর জন্য শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত্য চাইবে, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় অনুযায়ী, মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে— এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।

১

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

২

শিল্পাঞ্চলে অস্থিরতায় ২৬ জনকে উসকানিদাতা হিসেবে চিহ্নিত

৩

২৭ কোটি টন চুনাপাথরের সম্ভাব্য মজুত, ছয় দশকেও চালু হয়নি খনি

৪

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

৫

আওয়ামী লীগ মোকাবিলায় সংলাপ, শুরু এনসিপিকে দিয়ে; ১১-দলীয় জোটে সংশয়

৬

বিতর্কিত তিন পরিদর্শককে ঢাকা রেঞ্জে ফেরানো, বদলির সময় নিয়ে প্রশ্ন

৭

ফেরেশতারা যাঁদের জন্য জন্য দোয়া করেন

৮

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন কারা

৯

ভিয়েতনামের সমান সুবিধা দিন, সমান মজুরি দেব: বিজিএমইএ সভাপতি

১০

নির্বাসিত সাবেক নেত্রীকে ঘিরে প্রাণঘাতী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

১১

কম্বোডিয়ায় আটকে দেড় শতাধিক বাংলাদেশি, দিন কাটছে অনাহারে-অর্ধাহারে

১২

পরিবারকে আক্রমণ করলে চুপ থাকবেন না, ‘যোদ্ধা’ হয়ে উঠবেন রাশমিকা

১৩

স্কুল-কলেজের এমপিও নীতিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব, বাড়ছে শিক্ষকদের সুবিধা

১৪

মেজর হাফিজের বিয়েতে ভক্তদের কাণ্ড, বরযাত্রীর খাবার শেষ—শেষে জুটেছিল ভাত-ডাল

১৫

হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ আ.লীগের চার নেতা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৩

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }