এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। দলটির অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় পাশ থেকে কেউ ঢিল ছোড়ে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙেছে। এটিকে পরিকল্পিতভাবে গাড়িবহরে হামলা বলা ঠিক হবে না।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় কেউ আহত হয়েছেন— এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত