১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় স্ত্রী বিথীসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি আদালত এই আদেশ দেন।মামলার অপর দুই আসামি ড. সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম। আদালত তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে ড. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ জানায়, ড. সাফিকুর রহমানের বাসায় কর্মরত ওই শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।