নারায়ণগঞ্জে জামতলা পঞ্চায়েত কমিটির নির্বাহী পর্ষদের বিশেষ সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের জামতলা পঞ্চায়েত কমিটির নির্বাহী পর্ষদের বিশেষ সভা আজ শুক্রবার বেলা ২টায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি কাসেম জামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১ম নির্বাহী সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান, নির্বাহী সভাপতি মেজর (অব:) আফতাব আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আলম, সহ-সভাপতি আলহাজ্ব এমরান দেওয়ান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম লিটন, এনামুল হক জুয়েল , সানি  ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আসীফুল ইসলাম, অর্থ সম্পাদক সিফাত বিন লিয়াকত, নির্বাহী সদস্য ফকরুল ইসলাম স্বপন ওবং ক্রীডা ও সংস্কৃতি সম্পাদক সফিকুল ইসলাম মামুন প্রমুখ। বৈঠকে এলাকার উন্নয়ণমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে দু:স্থলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত