লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টের চেক বিতরণ

লালমনিরহাট প্রতিনিধিঃ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মোট চারজন চেক প্রাপকের মধ্যে সর্বমোট ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

 

শু/আজা

এলাকার খবর

সম্পর্কিত