জিপিএ-৫ এ বরাবরের মতেই এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে সবচেয়ে পিছিয়ে পড়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার ৫৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে বেশি পাস করেছে ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা; এ বোর্ডে ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এক্ষেত্রে বরাবরের মতেই এগিয়ে রয়েছে ঢাকা বোর্ড; এ বোর্ডের ৩৩ হাজার ২৫৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ২০০১ সালে এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই এ অবস্থান ধরে রেখেছেন ঢাকার শিক্ষার্থীরা। সোমবার সকালে এবারের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গেল বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ছিল রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে সে বছর ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। আর সবচেয়ে কম পাস করেছিলেন বরিশাল বোর্ডে, ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এর আগে ২০২৪ সালে যশোর বোর্ডে সবচেয়ে বেশি ৯২ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। আর সবচেয়ে কম পাসের হার ছিল সিলেট বোর্ডে, ৭৩ দশমিক ৩৫ শতাংশ।
কোন বোর্ডে কত পাসের হার, জিপিএ-৫?
|
বোর্ড |
২০২৬ |
২০২৫ |
২০২৪ |
|||
|
পাস (%) |
জিপিএ-৫ |
পাস (%) |
জিপিএ-৫ |
পাস (%) |
জিপিএ-৫ |
|
|
ঢাকা |
৭১.৬৩ |
৩৩২৫৩ |
৬৭.৫১% |
৩৭০৬৮ |
৮৩.৯২ |
৪৯,১৯০ |
|
রাজশাহী |
৬৩.৬৭ |
১৬১১৩ |
৭৭.৬৩% |
২২৩২৭ |
৮৯.২৬ |
২৮,০৭৪ |
|
কুমিল্লা |
৬৫.৪২ |
৯৮১৪ |
৬৩.৬০% |
৯৯০২ |
৭৯.২৩ |
১২,১০০ |
|
যশোর |
৬৬.২৭ |
১১৪৭৮ |
৭৩.৬৯% |
১৫৪১০ |
৯২.৩৩ |
২০,৭৬১ |
|
চট্টগ্রাম |
৫৯.৪৮ |
৯৩৯৮ |
৭২.০৭% |
১১৮৪৩ |
৮২.৮০ |
১০,৮২৩ |
|
বরিশাল |
৬০.৩৫ |
২৭৭৮ |
৫৬.৩৮% |
৩১১৪ |
৮৯.১৩ |
৬,১৪৫ |
|
সিলেট |
৫৮.৩৩ |
৩৮৩৬ |
৬৮.৫৭% |
৩৬১৪ |
৭৩.৩৫ |
৫,৪৭১ |
|
দিনাজপুর |
৫৮.০৫ |
১৩৬৩৯ |
৬৭.০৩% |
১৫০৬২ |
৭৮.৪৩ |
১৮,১০৫ |
|
ময়মনসিংহ |
৫৭.৩৯ |
৫৭০০ |
৫৮.২২% |
৬৬৭৮ |
৮৫ |
১৩,১৭৬ |
|
মাদ্রাসা |
৫৫.৪৯ |
৬৭১৬ |
৬৮.০৯% |
৯০৬৬ |
৭৯.৬৬ |
১৪,২০৬ |
|
কারিগরি |
৫৮.২০ |
৩৯৫১ |
৭৩.৬৩% |
৪৯৪৮ |
৮১.৩৮ |
৪,০৭৮ |
|
মোট |
৬২.২৫ |
১১৬৬৭৬ |
৬৮.৪৫% |
১৩৯০৩২ |
৮৩.০৪ |
১,৮২,১২৯ |
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম।
স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ২৪ শতাংশ।
এই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করে। ২০০৭ সালের পর চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার সবচেয়ে কম। ওই বছর ৫৭ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
সূত্র: বিডিনিউজ