পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই পৃথিবীতে একটামাত্র মুনাফেকের দল ইসলামের নাম বলে, তার নাম হইল জামায়াত। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। 

সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রত্যাশা করে ফজলুর রহমান বলেন, যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি সংসদে বলব। আমি সংসদে যাওয়ার অর্থ হলো, একটা বাতি সব সময় জ্বলতে থাকবে। এই বাতি হলো সত্য কথা বলার বাতি। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাটা আমি বলব। কাজেই ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষেরা আমাকে ভোট দিলে আপনারা গৌরবান্বিত হবেন। আমি আপনাদের কাছে ভোট চাই এই কারণে, হাওরাঞ্চলকে আমি সোনার সংসার করতে চাই।

নিজের বয়সের সীমাবদ্ধতা তুলে ধরে ফজলুর রহমান আরও ব‌লেন, ‘আমার বয়স ৭৮ বছর, আমার বয়সের শেষ সীমা আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী পাঁচ বছর পর মুক্তিযোদ্ধাদের সবার বয়স ৮০ বা ৮২ বা ৮৫ হবে। আপনারা ইচ্ছা করলে আমার শেষজীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন। মুক্তিযোদ্ধাকে ভোট দেয়ার জন্য আর পাবেন না আপনারা।’

পথসভায় উপস্থিত ছিলেন- ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞা, ফজলুর রহমানের স্ত্রী জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম, উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সহসভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক উদ্দিন জসিম, উপজেলা ওলামা দলের সাইফুল ইসলাম মোল্লা, ঘাগড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া প্রমুখ।

বিষয়:

কিশোরগঞ্জ
এলাকার খবর

সম্পর্কিত