ভালুকায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতামূলক সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ এএইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কুল স্বাস্থ্য শিক্ষা সেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক আলী আমজাদ। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা, বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি (হাইজিন) এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা এবং সঠিক তথ্য সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম খান এবং লোহাবৈ এএইচ সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেদুয়ারী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক এস এম মনিরুজ্জামান।
 

এলাকার খবর

সম্পর্কিত