নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলার খাজুর ইউপির কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ কুঞ্জবন গ্রামের মো. জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে।
এদিন দুপুরে পুরাতন ব্রীজ এলাকা থেকে ঔষধ কিনে বাড়ি যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আ'লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাসুদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে ২০২৪ সালের উপজেলা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসাবে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আ'লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগসহ মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শু/আজা