রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সম্পাদকসহ আটক ২

রাঙামাটি প্রটিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীসহ দুইজনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

 

আটকরা হলেন- রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। 

 

মঙ্গলবার দুপুরে তাদের দুজনকে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আটক করা হয়। প্রথমে দুপুর ২টার পর জেলা পরিষদ চত্বর থেকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে তুলে সাদা পোশাকধারীরা। এরপর দুপুর আড়াইটার দিকে সৈকত রঞ্জন চৌধুরী মোটরসাইকেলযোগে জেলা পরিষদ চত্বরে আসেন। এরপর কয়েকজনের সঙ্গে কথা বলতে বলতে তিনি জেলা পরিষদ তোরণের সামনে যান। সেখানে কয়েক মিনিট কথা বলার পর সৈকতকে গাড়িতে তোলার পর মাইক্রোবাসটি ছেড়ে যায়।

 

এদিকে, বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে বলে আমাকে জানানো হয়েছে। তাকে যথাযথ আইন অনুসরণ করে নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত আমাকে জানানো হয়নি।

 

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর স্ত্রী তুষি বড়ুয়া বলেন, অনেকবার ফোন করার পরে ৬টা ৩০ মিনিটের দিকে সৈকতের সঙ্গে আমার কথা হয়েছে। আমাকে বলেছে, সে ভালো আছে। সে একটা কাজে ঢাকায় যাচ্ছে। চিন্তা না করতে। সে ফোন করলে আর ধরতে পারবে না। সময় হলে সে নিজে ফোন করবে বলে জানিয়েছে।

 

শু/আজা

বিষয়:

রাঙামাটি
এলাকার খবর

সম্পর্কিত